“সমবায় শক্তি, সমবায় মুক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদরের উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। ২৫ এপ্রিল ২০২৬ শনিবার সকালে স্থানীয় স্টেডিয়াম মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। সংগঠনের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জয়নাল আবেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, জেলা সমবায় অফিসার সাহাদাত হোসেন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ছালেহ আহম্মেদ, কালব-এর শেরপুর জেলা ব্যবস্থাপক সোলাইমান হোসেন টগরসহ অন্যান্য অতিথিবৃন্দ। সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের হিসাব নিকাশ পেশ করা হয়। এছাড়াও সভায় সদস্যদের বিনোদনের জন্য র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
২ ঘন্টা ২৫ মিনিট আগে
২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ ঘন্টা ১১ মিনিট আগে
৩ ঘন্টা ২২ মিনিট আগে
৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪ ঘন্টা ২০ মিনিট আগে