জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ নদীর ঘাটে লুকানো ২৭'শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার দিনে-রাতে ১৮ ঘণ্টাই বিদ্যুৎ বিহীন নাঙ্গলকোট! ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন মৌলভীবাজারে সিআরবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ উখিয়ায় অনুষ্ঠিত হলো Bridge Builders’ Workshop ২০২৬ সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় রায়পুরে খাল পুনঃখনন কাজের জাঁকজমকপূর্ণ উদ্বোধন নিরপেক্ষ গণমাধ্যম সমাজের দর্পণ: ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু লাখাইয়ের হাওরে পাকা ধান ঝুলছে,শ্রমিক নেই,হারভেস্টারও নেই,হতাশায় কৃষক। হোটেলে কাজ করতে গিয়ে প্রাণ হারাল তাইজুল হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ কিণ্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্ত্রীর তালাকের পর অভিমানে গায়ে পেট্রোল ঢেলে আগুন: স্বামীর মৃত্যু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টার অভিযোগ অন্ধকারে প্রান্তিক জনপদ: গ্রামীণ অর্থনীতির ভবিষ্যৎ কী? কচুয়ায় ০৮ পিছ ইয়াবাসহ তিনজন গ্রেফতার ঝিনাইগাতী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লালপুর ডিজিটাল ইমো প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

হোটেলে কাজ করতে গিয়ে প্রাণ হারাল তাইজুল



সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইজুল ইসলাম (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা আনুমানিক ১১টার দিকে সাতক্ষীরা শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাইজুল ইসলাম কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (খোকন) এর ছোট ছেলে। জীবিকার তাগিদে তিনি সাতক্ষীরা শহরের একটি হোটেলে চাকরি করতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থলে থাকা অবস্থায় বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিটের কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। ঘটনাটি ঘটার পরপরই আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বেলা ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের বড় ভাই তাসকিমকে ফোনের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। খবর পেয়ে তাসকিম বিষয়টি নিশ্চিত হতে হাসপাতাল ও তার ভাইয়ের কর্মস্থলে যোগাযোগ করেন এবং ঘটনার সত্যতা পান।

পরবর্তীতে নিহতের বড় ভাই তাসকিম ও তার বাবা রফিকুল ইসলাম (খোকন) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে মরদেহ গ্রহণ করেন। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এবং এলাকায় বিরাজ করছে গভীর শোক।

স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সচেতন মহলের মতে, বৈদ্যুতিক লাইনের ত্রুটি ও অব্যবস্থাপনার কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে, যা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন।

Tag
আরও খবর