দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বরিশালে দোকান উচ্ছেদে জীবন-জীবিকা বিপর্যস্ত, অসহায় হাজার হাজার পরিবার

বরিশাল নগরী ও আশপাশের এলাকায় সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দোকানপাট হারিয়ে চরম বিপাকে পড়েছেন। প্রশাসনের ধারাবাহিক অভিযানে কয়েক হাজার দোকান উচ্ছেদ হওয়ায় প্রায় হাজার হাজার পরিবার বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, হঠাৎ করেই উচ্ছেদ অভিযানে তাদের দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। একদিকে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন,ব্যবসায়ীরা অন্যদিকে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা। ভুক্তভোগী সুজন হাওলাদার বলেন“আমাদের দোকানই ছিল একমাত্র আয়ের উৎস। উচ্ছেদের পর এখন পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। ছোট ছোট সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছি না।” অনেকেই মানবিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযানের ফলে শুধুমাত্র ব্যবসায়ীরাই নয়, তাদের ওপর নির্ভরশীল শ্রমিক, কর্মচারী এবং পরিবারের সদস্যরাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে পুরো এলাকায় এক ধরনের অর্থনৈতিক স্থবিরতা দেখা দিয়েছে। এদিকে, ক্ষতিগ্রস্তদের অভিযোগ—তাদের দুর্দশার খোঁজ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা জনপ্রতিনিধিদের তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে দিন যত যাচ্ছে, সংকট ততই গভীর হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নগর উন্নয়ন ও শৃঙ্খলার স্বার্থে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও ক্ষতিগ্রস্তদের জন্য বিকল্প ব্যবস্থা ও পুনর্বাসন পরিকল্পনা জরুরি। তা না হলে সামাজিক ও মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ এবং ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৫ মিনিট আগে