শ্রীমঙ্গলের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চলছে পুরুষ শিক্ষকে, নেই একজন নারী শিক্ষক মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মত বিনিময় সভা শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা যশোরে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন নওগাঁর নিয়ামতপুরে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত স্মৃতির উলশীতে তারেক রহমান: জনসমুদ্রে ভাসল যশোর শেরপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ফরিদা ইয়াসমিন সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে প্রেস ব্রিফিং স্বর্ণালংকারের লোভে বীথিকা রানী ঘোষকে হত্যা মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক শিবচরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ : নারী সহ আহত ২ নোয়াখালীতে গাঁজাসহ হাতেনাতে ধরা, ৪ মাদকসেবীর দণ্ড ‎নিয়ামতপুরে জমি সংক্রান্তের জেরে বৃদ্ধাকে পিটিয়ে জখম ‎ হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত গোয়ালন্দে সিলেবাসে পৃষ্ঠাসংখ্যার ফাঁদ, নির্দিষ্ট বই কিনতে বাধ্য শিক্ষার্থীরা লালপুর–ঈশ্বরদী মহাসড়কে থামছে না মৃত্যুর মিছিল।। ‘অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে’ জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা

জয়পুরহাটে সাংবাদিকদের সাথে ‘মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রস্তাবনা’ শীর্ষক মতবিনিময় সভা করেছে হেযবুত তওহীদ। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জয়পুরহাট জেলা প্রেসক্লাবে এই মতবিনিময় সভার আয়োজন করে হেযবুত তওহীদ। অনুষ্ঠানে জেলার স্থানীয় সাংবাদিক ও হেযবুত তওহীদের নেতৃবৃন্দরা অংশ নেন।

মতবিনিময় সভায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান৷ তিনি বলেন, একমাত্র ইসলামই সত্যিকার অর্থে মানবাধিকার, বাক-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারে। সমাজে মানবাধিকার ও বাক স্বাধীনতা একটি মৌলিক অধিকার। এই অধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্ব এক ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ, রক্তপাত ও আগ্রাসনের মাধ্যমে দুর্বলের ওপর সবলের অত্যাচার চলছে। বাংলাদেশও এর বাইরে নয়। আজ আমরা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটের মুখোমুখি। দেশে আন্দোলন হচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত শান্তি ও মানবাধিকার নিশ্চিত হচ্ছে না। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন ইসলামের সঠিক শিক্ষা এবং সমাজে তার বাস্তবায়ন। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, বরং আদর্শিক লড়াই ও সঠিক প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরি করা প্রয়োজন। একমাত্র ইসলামই সত্যিকার অর্থে মানবাধিকার, বাক-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতি, মানবাধিকার লঙ্ঘন এবং বাক স্বাধীনতা হরণের বৈশ্বিক ও জাতীয় চিত্র তুলে ধরেন। বিশেষ করে ফিলিস্তিন ও মিয়ানমারের চলমান সংকট এবং বাংলাদেশে সাম্প্রতিক সময়ের ‘মব সন্ত্রাস’ বা ‘গ্যাং ভায়োলেন্স’ নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে প্রচলিত শাসনব্যবস্থা ও মতাদর্শের ব্যর্থতা চিহ্নিত করে শান্তি প্রতিষ্ঠায় একটি ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থার রূপরেখা পেশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সাহারুল ইসলাম, জয়পুরহাট জেলা সভাপতি মাসুদ রানা চৌধুরী, জয়পুরহাট সদর সভাপতি আবু রায়হান ও পাঁচবিবি উপজেলা সভাপতি আসাদুজ্জামান মুকুল, জেলা গণমাধ্যম সম্পাদক জামাল উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা মানবাধিকার রক্ষা ও উগ্রবাদ নির্মূলে হেযবুত তওহীদের প্রস্তাবনাগুলোর ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, বরং আদর্শিক লড়াই ও সঠিক প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরি করা প্রয়োজন। তারা সংবাদপত্রের স্বাধীনতা এবং স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।

Tag
আরও খবর