সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা সিলেটের ৩ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত ‎মামলা নিষ্পত্তি ও পুনর্বাসনের অভাবে সুন্দরবনে দস্যুতায় ফিরছেন আত্মসমর্পণকারীরা লালপুরে মাদক সেবনরত অবস্থায় আটক ২ জন, মোবাইল কোর্টে দণ্ড মাগুরার শ্রীপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক ঝিনাইগাতীতে জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র তাৎক্ষণিক উদ্যোগ শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারের পাশে উপজেলা প্রশাসন লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সন্তানের! যশোরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ সাইকেল আরোহী গুরুতর আহত ইউএনও নাজমুল হুসাইনের মহানুভবতায় কুকুরের সঙ্গে বসবাস করা 'সেই শ্রাবণ' এখন স্বাভাবিক জীবনে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ৩ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ময়মনসিংহ কৃষক হ*ত্যার রায়ে একই পরিবারের ৩জনের ফাঁ*সি সাতক্ষীরায় লিগ্যাল এইড দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সাতক্ষীরায় মুদি ব্যবসায়ী নারীকে হত্যা, আটক ১ মাদকের নীল দংশন ও বিপন্ন প্রজন্ম: পরিবারের দায় কতটুকু? নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার

সাতক্ষীরায় লিগ্যাল এইড দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা



“সরকারি খরচে বিরোধ শেষ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, লিগ্যাল এইড মেলা, স্বাস্থ্যসেবা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জজ কোর্ট প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শুরুর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে দিবসের শুভ সূচনা করা হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মোঃ আবদুস সালাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুর রহমান, পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, জিপি অসীম কুমার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।

এছাড়াও বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও লিগ্যাল এইড অফিসার, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফ।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, সুশীলনের উপপরিচালক জিএম মনিরুজ্জামান, সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান এবং আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ।

দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ৭টায় র‍্যালি, সকাল ৮টা ৩০ মিনিটে স্বাস্থ্য পরীক্ষা ও লিগ্যাল এইড মেলা, সকাল ৯টা ৩০ মিনিটে আলোচনা সভা এবং বিকাল সাড়ে ৫টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

র‍্যালি ও আলোচনা সভায় সাতক্ষীরা জজ কোর্টের বিচারক, প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, লিগ্যাল এইড কমিটির সদস্য, রোটারি ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা আইনগত সহায়তা কার্যক্রমকে আরও জনবান্ধব ও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন এবং অসহায় ও দরিদ্র মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা তুলে ধরেন।

Tag
আরও খবর

69f08a31e77e3-280426042137.webp
সিলেটের ৩ জেলায় বন্যার শঙ্কা

২ ঘন্টা ২২ মিনিট আগে