দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ইউএনও নাজমুল হুসাইনের মহানুভবতায় কুকুরের সঙ্গে বসবাস করা 'সেই শ্রাবণ' এখন স্বাভাবিক জীবনে

জামালপুরের ইসলামপুরে শ্রাবণ নামে এক পথশিশু কুকুরের সঙ্গে বসবাস করে আসছিল। এতে সাত বছর বয়সী শ্রাবণের জীবন ঝুঁকির শঙ্কা দেখা দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের নজরে আসে। তাঁর মহানুভবতায় কুকুরের সঙ্গ ছেড়ে শ্রাবণ এখন স্বাভাবিক জীবনে ফিরেছে। 


গত রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ইউএনও নাজমুল হুসাইনের তত্ত্বাবধানে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে পুলিশী পাহারায় শ্রাবণকে জামালপুরের সমন্বিত শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। 


স্থানীয় সূত্রে জানা যায়, শ্রাবণের বাড়ি শেরপুর সদর উপজেলার কুসুমহাটি এলাকায়। পাঁচ বছর বয়সে তাঁর মা মারা যান। বাবা রবিউল ইসলাম অন্যত্র বিয়ে করেন। সৎ মায়ের অত্যাচারে বাড়ি ছাড়ে শ্রাবণ। বিভিন্ন জায়গায় ঘুরে তাঁর ঠিকানা হয়ে ওঠে ইসলামপুর রেলওয়ে স্টেশন। যেখানে স্বজনরূপে সঙ্গী হওয়ার কথা কোনো মানুষের, সেখানে তাঁর সঙ্গী হয়ে ওঠে দুইটি কুকুর।


সরেজমিনে দেখা গেছে, ইসলামপুর রেলস্টেশনে প্রতিদিন অসংখ্য মানুষের আনাগোনা, ট্রেনের হুইসেল আর ব্যস্ততা ভিড়ে কুকুরের সঙ্গে মিতালিতে সময় পার করছিল কিশোর শ্রাবণ। তাঁর জীবনের গল্পটা সার্কাসের সবগুলো খেলাকে যেন পিছু ফেলে দেয়। ফলে অন্য কিশোরদের চেয়ে তাঁর জীবন যেমন আলাদা। তেমনই ব্যতিক্রমী। মানুষের ভিড়ে থেকেও সে যেন মানুষহীন, তবে সে একেবারে একা নয়। তাঁর জীবনের সবচেয়ে কাছের সঙ্গী ছিলো দুইটি কুকুর। তাঁর আশপাশেই ঘোরে এই কুকুর দুটি। 

কখনো কুকুরকে ঘোড়া বানিয়ে শ্রাবণ সোয়ার হয়েছে। কখনো কুকুরাে বালিশ বানিয়ে ঘুমিয়ে পড়েছে। আবার কখনো কখনো কুকুরের মুখে হাত ঢুকে দিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে। গত সাত মাস ধরে এভাবেই ইসলামপুর রেলস্টেশন এলাকায় কুকুরের সঙ্গে শ্রাবণের ছিলো নাওয়া-খাওয়া, ঘুম আর দিনাতিপাত।




স্থানীয়রা জানান, শ্রাবণ নিজের খাবারের অংশ ভাগ করে দেয় কুকুর দুটিকে। মানুষের কাছে হাত পেতে সংগ্রহ করা খাবারের বেশির ভাগ অংশই চলে যায় কুকুরের পেটে। কুকুর খেতে পারলেই শ্রাবণ তৃপ্তি পায়। অভাবের মাঝেও ভালোবাসার কোনো কমতি নেই। রাতে যখন স্টেশন জনমানবহীন হয়ে যায়, তখন শ্রাবণ আর তার দুই সঙ্গী জড়িয়ে থাকে একে অপরের উষ্ণতায়।

রেলস্টেশনে এমন দিনাতিপাত দেখে স্থানীয় কয়েকজন যুবক শ্রাবণের পাশে এসে দাঁড়ায়। তাঁরা নিজস্ব উদ্যোগে শ্রাবণকে তার পরিবারের সন্ধান করে তাঁদের কাছে পৌঁছে দেন। কুকুরদ্বয়ের টানে ও সৎ মায়ের অত্যাচারে দুদিন পরেই আবারও ইসলামপুরে চলে আসে শ্রাবণ। দিনের পর দিন, রাতের পর রাত তাঁর কেটে যায় প্ল্যাটফর্মের বেঞ্চে কিংবা কোনো এক কোণে। জীবন তাঁকে দিয়েছে একাকিত্ব, কিন্তু সেই শূন্যতা পূরণ করেছে তার দুই নীরব বন্ধু।

মানুষের ভিড়ে থেকেও কখনো কখনো মানুষই হয়ে ওঠে একা। তবে ভালোবাসা থেমে থাকে না, তা খুঁজে নেয় নিজের পথ। ইসলামপুর রেলস্টেশন শ্রাবণের জীবনে সেই ভালোবাসার জায়গা। অভাব, অনটন আর ভয়ংকর অনিশ্চয়তার মাঝেও স্টেশনের দুটি বোবা প্রাণীর সঙ্গেই এগিয়ে চলেছিল শ্রাবণের জীবন।



উপজেলা শিশুসুরক্ষা সমাজকর্মী আনোয়ার হোসেন বলেন, 'ইউএনও স্যারের দিকনির্দেশনায় পুলিশী পাহারায় শ্রাবণকে জামালপুর সমন্বিত শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।'


ইউএনও নাজমুল হুসাইন বলেন, 'শ্রাবণ নামে এক শিশু কুকুরের সঙ্গে বসবাস করে আসছে জেনে দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাঁকে স্বাভাবিক জীবনে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক অঙ্গীকার। আমরা বলতে চাই, 'শিশুসুরক্ষা করতে হবে—এটা শুধু একটি কথা নয়, বরং আমাদের সবার দায়িত্ব। শিশুরা নিরাপদ থাকলেই একটি সুস্থ সমাজ গড়ে ওঠবে। শিশুর প্রতি সব ধরনের সহিংসতা, অবহেলা ও শোষণ রোধে সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে আমরা বদ্ধপরিকর।'




আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৪৮ মিনিট আগে