লালপুরে মাদক সেবনরত অবস্থায় আটক ২ জন, মোবাইল কোর্টে দণ্ড
আবু তালেব, লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) লালপুর থানা পুলিশের অভিযানে হাতেনাতে আটক করা হয় দুই মাদক সেবীকে। পরে তাদের মোবাইল কোর্টে সোপর্দ করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেন দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মোঃ ওয়াহিদ প্রাং (৫৪), পিতা: মোঃ আইজুদ্দিন, গ্রাম: উত্তর লালপুর, থানা: লালপুর, জেলা: নাটোর। তাকে ১,০০০ টাকা অর্থদণ্ড ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অপরজন মোঃ সালাউদ্দিন (৫০), পিতা: মৃত আঃ সাত্তার, গ্রাম: উত্তর লালপুর, থানা: লালপুর, জেলা: নাটোর। তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
লালপুর থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।