চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

পারিবারিক কলহে যশোরে গৃহবধূর প্রাণহানি: বকচর হুশতলায় শোকের ছায়া

যশোর সদর উপজেলার বকচর হুশতলা এলাকায় সীমা খাতুন (৩৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকালে নিজ বসতঘর থেকে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। নিহত সীমা ওই এলাকার রুবেল হোসেনের স্ত্রী এবং এড়েন্দা গ্রামের মৃত কাশেম আলীর মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক বিবাদের জেরে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক প্রহরে তিনি ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে নিহতের ভাই ইদ্রিস হোসেনসহ স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান।

ঘটনার বিষয়ে কোতয়ালী মডেল থানায় অবহিত করা হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপের জন্য আবেদন জানানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং মরদেহটি বর্তমানে নিহতের স্বামীর বাড়িতেই রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।


আরও খবর