মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম দেবহাটায় ১৫৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ২ দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যার রায় গৃহশিক্ষকের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ সাময়িক বরখাস্ত আক্কেলপুরে দাখিল পরীক্ষায় নকল করায় মাদ্রাসা ছাত্রী বহিষ্কার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত ধান কাটা ও শুকানো—দুই ক্ষেত্রেই বিপাকে কৃষক, বাড়ছে লোকসানের আশঙ্কা। বাজেট সংকটে থমকে আছে বুটেক্সের স্টেশনারি সম্প্রসারণ প্রকল্প চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু পারিবারিক কলহে যশোরে গৃহবধূর প্রাণহানি: বকচর হুশতলায় শোকের ছায়া শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে কচুয়ায় বিএনপির সংবাদ সম্মেলন রায়পুরে মৃত্যুর দ্বারপ্রান্তে সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনওর অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা ও মারপিট মৌলভীবাজারে পাহাড়ি ঢলে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫ শতাধিক পরিবার জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও'র অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা

ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ সাময়িক বরখাস্ত



সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ের আলোচিত হিসাবরক্ষক মোস্তাফিজুর রহমানকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ বেলাল হোসেন গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে স্বাক্ষরিত এক স্মারকে এ নির্দেশ দেন। স্মারকে উল্লেখ করা হয়, মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে এসেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়েছে।

ভিডিওতে দেখা যায়, তিনি অফিসের দাপ্তরিক টেবিলে বসেই দুই ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করছেন। এ ধরনের কর্মকাণ্ড সরকারি অফিসের শৃঙ্খলা ও নৈতিকতার পরিপন্থী হওয়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয়।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই বিধিমালার আওতায় কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত বা অন্য কোনো শাস্তি দেওয়া হবে না—তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দাখিল না করলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হবে।

এদিকে, ঘুষ কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে অফিসের সিসিটিভি ক্যামেরা অপসারণসহ বিভিন্ন প্রচেষ্টা চালানো হলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি ঠিকাদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের কাছ থেকে প্রকল্পের বিল পাশ করাতে প্রকাশ্যে ঘুষ গ্রহণ করতেন, যা ছিল অনেকটা ‘ওপেন সিক্রেট’।

এর আগে তাকে বদলির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। বরং বদলি ঠেকাতে তিনি বিভিন্ন মহলে তদবির চালান বলে জানা যায়। ঘুষ গ্রহণের ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং প্রশাসন বাধ্য হয়ে ব্যবস্থা গ্রহণ করে।

তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, কর্মস্থলে অনিয়মের পাশাপাশি ব্যক্তিগত অসদাচরণের ঘটনাও ঘটেছে, যা নিয়ে অফিসের ভেতরে-বাইরে সমালোচনা তৈরি হয়। যদিও এসব অভিযোগ অস্বীকার করে মোস্তাফিজুর রহমান দাবি করেছেন, একটি চক্র তাকে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্র করছে।

উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য না করলেও সিসিটিভি অপসারণের বিষয়টি খতিয়ে দেখার কথা জানান। তবে স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আরও উচ্চপর্যায়ের সংশ্লিষ্টতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

সামগ্রিকভাবে, এই ঘটনায় এলজিইডির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জোরদার হয়েছে।

Tag
আরও খবর