শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রেমসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার পাইলট স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমঘটিত একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে মোল্লাপাড়া এলাকার ওয়াসিমের ছেলে রিয়াদ, বাদশা মিয়ার ছেলে বন্ধন এবং বালিয়াচন্ডি এলাকার আব্দুল সবুরের ছেলে ইমরান গুরুতর আহত হন।
আহতদের মধ্যে রিয়াদ ও বন্ধনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, ইমরান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ বালিয়াচন্ডি এলাকার ইমরান এবং হিরা মিয়ার ছেলে রাতুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, “ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
২৪ মিনিট আগে
১ ঘন্টা ৫২ মিনিট আগে
২ ঘন্টা ১১ মিনিট আগে
২ ঘন্টা ২০ মিনিট আগে
২ ঘন্টা ২৬ মিনিট আগে