প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ টাঙ্গাইলের মধুপুর গড় শালবনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও নাগেশ্বরী পৌর নির্বাচনী মাঠে সরব সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন: ৩ নং ওয়ার্ডে বইছে আগাম হাওয়া অসহযোগ আন্দোলনের মধ্যে ববিতে রেজিস্ট্রার পদে রদবদল, নতুন রেজিস্ট্রার হুমায়ুন বজ্রপাতে মৃত্যুর খবর চাউর হলো একজনের, মারা গেল আরেক জন ইসলামপুরে বজ্রপাতে নিহত শামীম মিয়ার পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান মৌলভীবাজারে শীর্ষ সন্ত্রাসী ‘পীর আজাদ’ গ্রেফতার মোমবাতির আলোয় পরীক্ষা, গলাচিপায় শিক্ষার্থীদের দুর্ভোগ আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনু্ষ্ঠিত কুরিয়ারে শামুক পাচার, শ্যামনগরে অভিযান ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধে কিশোরদের সংঘর্ষ, আহত ৩ উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরে স্থবিরতা, বিপদসংকুল সুন্দরবন মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম দেবহাটায় ১৫৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ২ দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যার রায় গৃহশিক্ষকের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

কুরিয়ারে শামুক পাচার, শ্যামনগরে অভিযান



সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারের সময় জব্দ করা বিপুল পরিমাণ শামুক ও ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় বন বিভাগের টহল ফাঁড়ির সামনে চুনানদীতে এসব শামুক-ঝিনুক অবমুক্ত করা হয়।

জানা গেছে, জব্দকৃত শামুক ও ঝিনুকের পরিমাণ ছিল প্রায় ৫০ বস্তা, যার মোট ওজন আনুমানিক ২ হাজার ৫শ কেজি। অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলা সদরের নকিপুর বাজারে অবস্থিত ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস’-এ অভিযান পরিচালনা করে বনবিভাগ ও পুলিশের একটি যৌথ দল। এ সময় পাচারের উদ্দেশ্যে পাঠানোর প্রস্তুতিতে থাকা শামুক ও ঝিনুকগুলো জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে সুন্দরবন ও আশপাশের এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এসব শামুক-ঝিনুক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এ ধরনের পাচার কার্যক্রম বন বিভাগের নজরে আসে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, শামুক ও ঝিনুক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বনবিভাগ সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর