আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

অসহযোগ আন্দোলনের মধ্যে ববিতে রেজিস্ট্রার পদে রদবদল, নতুন রেজিস্ট্রার হুমায়ুন



 



শিক্ষকদের অসহযোগ আন্দোলনের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার পদে রদবদল করা হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব খান সানজিয়া সুলতানাকে অব্যাহতি দিয়ে নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে পরিকল্পনা দপ্তরের পরিচালক (চ.দা) মো. হুমায়ুন কবিরকে। এদিকে আনুমানিক বিকেলে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে তালা ঝুঁলতে দেখা গেছে।



বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ড. মোছা: সানজিদা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আন্দোলনের মধ্যে আগের রেজিস্ট্রারকে অব্যহতি দিয়ে তড়িঘড়ি নতুন রেজিস্ট্রার নিয়োগ দেয়ায় আলোচনার জন্ম দিয়েছে। 



নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবির দপ্তরে তালার বিষয়ে বলেন,  আমরা শুনেছি এবং আপনারাও অবগত হয়েছেন যে রেজিস্টার  অফিসে তালা দেওয়া হয়েছে। তবে কারা বা কে তালা দিয়েছেন, সে বিষয়ে আমি অবগত নই। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করাই ভালো হবে।



বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান অসহযোগ আন্দোলনের সাথে সংশ্লিষ্ট শিক্ষকদের শোকজ দেয়ার কথা চাউর হয়। এরই মধ্যে আজ এবং আগমীকাল অসুস্থতার কারণ দেখিয়ে  উাপাচার্যের কাছে নৈমিত্তিক ছুটির আবেদন করেন  আগের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা। এরপর দুপুর ২টার দিকে তাঁকে অব্যাহতি দিয়ে নতুন রেজিস্ট্রার নিয়োগ করা হয়।

Tag
আরও খবর