সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ বৃহস্পতিবার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-04-2026 11:32:20 pm

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।


বুধবার (২৯ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী আবেদন না করায় একক প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে এই তালিকা প্রকাশ করা হবে।    


ইসি সূত্রে জানা গেছে, ৫০টি সংরক্ষিত আসনের বিপরীতে এখন পর্যন্ত ৪৯ জনের বিপরীতে গেজেট প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোটের ৩৬ জন, জামায়াত নেতৃত্বাধীন জোটের ১২ জন এবং স্বতন্ত্র প্যানেলের একজন প্রার্থী রয়েছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নেয়া হলেও তা এখন যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে।


তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণের তারিখ ১২ মে নির্ধারিত ছিল। তবে ৫০টি আসনের বিপরীতে অতিরিক্ত প্রার্থী না থাকায় কোনো ভোটাভুটির প্রয়োজন পড়ছে না। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পার হওয়ার পর কমিশন বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে।


রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান বলেন, ‘প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করায় বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত-এনসিপি জোটের ১২ জন এবং স্বতন্ত্র একজন প্রার্থীর গেজেট আগামীকাল প্রকাশ করা হবে।’


এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেছে ইসি। রিটার্নিং কর্মকর্তা জানান, বর্তমানে তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আদালতের রিট পিটিশনটি নিষ্পত্তি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


এর আগে গত ৮ এপ্রিল সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বা

চন কমিশন।

আরও খবর






6ad02f95970ea-151026074245.webp
ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ

১ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে