দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’

ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ৯নং উচাখিলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এক নারী ইউপি সদস্যের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উচাখিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাইফুল ইসলাম, মতিউর রহমান, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, তাসলিমা বেগম ও জেসমিন আরা।


লিখিত বক্তব্যে চেয়ারম্যান জানান, সংরক্ষিত ৩নং ওয়ার্ড সদস্য রোকসানা খাতুন ৮নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল করেছে মর্মে আমার কাছে মৌখিক অভিযোগ করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে এক মিটিং এ বিষয়টি রোকসানার জানতে চাইলে রোকসানা উত্তেজিত হয়ে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে পরিষদ থেকে বেড়িয়ে যায়। কিছুক্ষণ পর সে রামদা নিয়ে এসে আমাকে প্রাণনাশের চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন তাঁকে নিবৃত করে। এরপর সে ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে তাঁর চুলের মুটি ধরে জুতা পেটা, বসত বাড়িতে হামলা ও শ্লীলতাহানি করেছি এসব মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে। 


সংরক্ষিত মহিলা সদস্য রোকসানা খাতুন জানান, চেয়ারম্যান ডেকে নিয়ে বিভিন্ন প্রকল্পের কাজে স্বাক্ষর করতে বলে। পরে আমি অস্বীকৃতি জানালে এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে চেয়ারম্যান আমার চুলের মুটি ধরে জুতা দিয়ে মারধর করে। পরে আমি থানায় গিয়ে বিষয়টি অফিসার ইনচার্জকে অবহিত করে লিখিত অভিযোগ দিয়েছি। 

আরও খবর