আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। নর্থ বেঙ্গল সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়।
শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালপুর উপজেলা শাখার আয়োজনে র্যালী লালপুর চিনিবট তলা থেকে শুরু হয়ে লালপুর ত্রিমোহনীতে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন লালপুর উপজেলা শাখার সেক্রেটারি নুরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তব্য রাখেন লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা রিকশা ভ্যান চালক ট্রেড ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান চঞ্চল সহ শ্রমিক নেতৃবৃন্দ।
নর্থ বেঙ্গল সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ মিনার চত্বরে মোঃ মোমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।