ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

লাখাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

 লাখাইয়ে নিজ বসতঘরের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে রুবেল মিয়া (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে পরিবার এবং বিভিন্ন সূত্র হতে জানা গেছে । শুক্রবার (১ মে ) সকাল আনুমানিক ৭:৩০টা থেকে ১০:৩০টার মধ্যে যেকোনো সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া উপজেলার ১নং লাখাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চিকনপুর গ্রামের মৃত টেনু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মিয়া তার পৈত্রিক টিনের চৌচালা বসতবাড়ির নিজ শয়নকক্ষে ঘরের বাঁশের ধন্নার সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আত্মহত্যা করেন। নিহতের মা আলেক বানু জানান, তিনি সকাল আনুমানিক ৭:৩০টায় বাজারে যান। পরে সকাল আনুমানিক ১০:৩০টায় বাড়িতে ফিরে এসে দেখেন, তার ছেলে ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে লাখাই থানার এসআই (নিরস্ত্র) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের উপস্থিতিতে মরদেহটি নিচে নামিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগন্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। বিষয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Tag
আরও খবর