তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

‎সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত বাগেরহাটের শরণখোলার ছয় জেলে মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। শনিবার (২ মে) ভোররাতে তারা নিজ নিজ বাড়িতে পৌঁছান। গত ২০ এপ্রিল পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ও চাতরা খাল এলাকা থেকে বনদস্যু ‘শরীফ’ ও ‘নানাভাই’ বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করেছিল।

‎

‎ফিরে আসা জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার পানিরঘাট এলাকার কালাম ফরাজী, আনোয়ার বয়াতী ও কবিরুল এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হরিণটানা গ্রামের মহসিন ও আবদুস সালাম। অপর এক জেলের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‎

‎জেলে কালাম ফরাজীর স্ত্রী নাজমা বেগম জানান, ১৩ দিন বনদস্যুদের হাতে বন্দি থাকার পর মুক্তিপণ দিয়ে তার স্বামীসহ অন্য জেলেরা শনিবার ভোরে বাড়িতে ফিরেছেন।

‎

‎নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে শরণখোলা বাজারের দুই মৎস্য ব্যবসায়ী জানান, ২০ এপ্রিল জেলেদের অপহরণের পর বনদস্যুরা মুক্তিপণ দাবি করে আসছিল। কয়েক দফা আলোচনার পর দস্যুদের দাবি অনুযায়ী দেড় লাখ টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়। এরপর আজ ভোররাতে দস্যুরা তাদের ছেড়ে দেয়।

‎

‎ফিরে আসা জেলেরা জানিয়েছেন, সুন্দরবনের গহিন অরণ্যে তাদের আটকে রাখা হয়েছিল। তাদের কাছে থাকা তথ্যমতে, এখনো কয়েকজন মৌয়াল (মধু সংগ্রহকারী) ওই বনদস্যু বাহিনীর হাতে জিম্মি রয়েছেন।

‎

‎এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, ‘সুন্দরবনে মুক্তিপণ দিয়ে জেলেদের ফিরে আসার খবর কেউ আমাদের জানায়নি। এমনকি অপহরণের বিষয়েও থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’


‎

আরও খবর