চাটখিলে টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম লালপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন লাখাইয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং দেশিয় মদসহ গ্রেপ্তার- ০৩। ঈশ্বরগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নবজীবন নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র শুভ উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের প্রবর্তক : এমপি সুলতান মাহমুদ বাবু প্রকল্পে অনিয়ম, কোটি টাকা লুটপাটের অভিযোগ গোয়ালন্দে প্রধান শিক্ষককে লাঞ্চিত করা সেই কথিত ছাত্র নেতাকে গ্রেফতারের দাবি গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ নিখোঁজ চিকিৎসককে ঘিরে রহস্য, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারো ইতিহাস গড়ল গলাচিপায় পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে বারবার বিলম্ব, ক্ষুব্ধ শিক্ষার্থী–অভিভাবক আওয়ামী লীগ আমলে প্রতিবন্ধী ভাতার অর্থও লুটপাট করা হয়েছে : এমপি সুলতান মাহমুদ বাবু শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস গোবিপ্রবিতে সাইবার নিরাপত্তায় নারীদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আদমদীঘিতে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উলিপুরের বাইপাস সড়কের সংযোগস্হল পরিবর্তনের আবেদন আয়ের উৎস ও গৃহহীন হবার আশংকায় এলাকাবাসী

আওয়ামী লীগ আমলে প্রতিবন্ধী ভাতার অর্থও লুটপাট করা হয়েছে : এমপি সুলতান মাহমুদ বাবু

জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, 'পতিত আওয়ামী লীগ আমলে সরকারি ভাতা বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা করা হয়নি। বিপরীতে প্রতিবন্ধী ভাতাসহ সরকারি বিভিন্ন ভাতার অর্থও লুটপাট করা হয়েছে। এখন উন্মুক্ত আলোচনা সভার মাধ্যমে সরকারি বরাদ্দের প্রতিটি ভাতা বাস্তবায়ন করা হবে।'


আজ রোববার (৩ মে) বেলা পৌনে ৪টার দিকে 

উপজেলা পরিষদ সভাকক্ষে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বাস্তবায়নের নিমিত্তে উপজেলা কমিটির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় 

উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, 'পর্যাক্রমে সমাজের অসহায়, প্রতিবন্ধী, বিধবা ও প্রতিটি বয়স্ক মানুষকে ভাতার আওতায় আনা হবে। এনিয়ে সরকারের সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে।'

এমপি সুলতান মাহমুদ বাবু আরও বলেন, 'বিএনপি সরকার মানেই জনগণের সরকার। একারণেই সরকারের প্রতিটি বরাদ্দ উন্মুক্ত আলোচনা সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।'


অন্যান্যের মধ্যে বক্তব্য দেন  স্থানীয় সরকার অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি নাসিদা শাফিজ বিন্তী এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন। 





আরও খবর