চাটখিলে টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম লালপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন লাখাইয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং দেশিয় মদসহ গ্রেপ্তার- ০৩। ঈশ্বরগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নবজীবন নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র শুভ উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের প্রবর্তক : এমপি সুলতান মাহমুদ বাবু প্রকল্পে অনিয়ম, কোটি টাকা লুটপাটের অভিযোগ গোয়ালন্দে প্রধান শিক্ষককে লাঞ্চিত করা সেই কথিত ছাত্র নেতাকে গ্রেফতারের দাবি গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ নিখোঁজ চিকিৎসককে ঘিরে রহস্য, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারো ইতিহাস গড়ল গলাচিপায় পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে বারবার বিলম্ব, ক্ষুব্ধ শিক্ষার্থী–অভিভাবক আওয়ামী লীগ আমলে প্রতিবন্ধী ভাতার অর্থও লুটপাট করা হয়েছে : এমপি সুলতান মাহমুদ বাবু শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস গোবিপ্রবিতে সাইবার নিরাপত্তায় নারীদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আদমদীঘিতে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উলিপুরের বাইপাস সড়কের সংযোগস্হল পরিবর্তনের আবেদন আয়ের উৎস ও গৃহহীন হবার আশংকায় এলাকাবাসী

নবজীবন নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত


নবজীবন নার্সিং ইনস্টিটিউট সাতক্ষীরার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি  ১ম বর্ষের শিক্ষার্থীদের স্বাগতম উপলক্ষে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) সকাল ১১টায় শহরের মুন্সিপাড়ায় নবজীবন নার্সিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে উক্ত নবীন বরণ অনুষ্ঠিত হয়। নবজীবন নার্সিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান তারেকুজ্জামান খান'র সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিস ডা. জয়ন্ত সরকার, নার্সিং ও  মিডওয়াইফারি কলেজ সাতক্ষীরার নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ সুরাইয়া ইয়াসমিন, নবজীবন নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম খান চৌধুরী, ডা. অরুণ ব্যানার্জি, নার্সিং ও  মিডওয়াইফারি কলেজ সাতক্ষীরার নার্সিং ইন্সট্রাক্টর তপতী রানী কুন্ড, ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ নার্স শিরিন সুলতানা।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম বলেন, নার্সিং এর প্রথম কথায় হচ্ছে  'মানবতার মানব সেবায় মহান ব্রত'। আমরা যেন সবসময় এই কথাটাই ধারণ করি এবং বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তিনি আরো বলেন, সাতক্ষীরায় স্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছে নবজীবন নার্সিং ইনস্টিটিউট। দেশের সরকারি  স্বাস্থ্য সেবার পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য সেবায় এই প্রতিষ্ঠান মানসম্মত ভূমিকা রাখবে বলে আমি সার্বিক সফলতা কামনা করি। 


এ সময় উপস্থিত ছিলেন, নবজীবন নির্বাহী কমিটির সদস্য অহিদুজ্জামান খান, পাবলিক রিলেশন অফিসার মাতিনুল হামিদসহ নবজীবন নার্সিং ইনস্টিটিউট এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। 


এদিকে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি  ১ম বর্ষের শিক্ষার্থীদের  নবীন বরণ অনুষ্ঠানে ৩০ জন শিক্ষার্থীকে গোলাপ ফুল এবং রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়।  


সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নবজীবন নার্সিং ইনস্টিটিউট এর প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম ও নার্সিং ইন্সট্রাক্টর সৈয়েদা যাহারা।


Tag
আরও খবর