জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

নাগেশ্বরীতে নিরাপত্তা শঙ্কায় থানায় অভিযোগ, বিবাদী রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান দ্বীপ মন্ডল

নাগেশ্বরীতে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে এক ব্যক্তিকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ সাইদুর রহমান (৩৫) নিজের নিরাপত্তা চেয়ে নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাইদুর রহমান রায়গঞ্জ ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা যাচাই কমিটির একজন সদস্য। অভিযোগ রয়েছে, তাকে কোনো প্রকার অবগত না করেই চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান দীপ মন্ডল (৪৬) একক সিদ্ধান্তে ভাতার তালিকা দাখিল করেন। এই অনিয়মের বিষয়ে সাইদুর রহমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা সমাজসেবা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

​কর্তৃপক্ষের কাছে অভিযোগ করায় চেয়ারম্যান সাইদুর রহমানের ওপর ক্ষিপ্ত হন। জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ৩ মে ২০২৬ তারিখ রবিবার বিকাল ৩টা ১১ মিনিটে চেয়ারম্যান তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে সাইদুর রহমানকে ফোন করেন। ফোনে তিনি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং রাস্তায় একা পেলে মেরে ফেলার (প্রাণনাশের) হুমকি দেন।

ঘটনার পর নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সাইদুর রহমান ৩ মে নাগেশ্বরী থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ১৩২। ঘটনার সাক্ষী হিসেবে মোঃ পাভেল মিয়া (৩০) এবং মোঃ আবু বক্কর সিদ্দিক মুকুল (৪৯)-এর নাম উল্লেখ করা হয়েছে।

জনপ্রতিনিধির এমন আচরণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সাইদুর রহমান এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জীবনের নিরাপত্তা দাবি করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

Tag
আরও খবর