বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য পীরগাছায় ৫ ডিসেম্বর আব্দুল্লাহ আল আমিনের তাফসির মাহফিল মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ দিনাজপুরে এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের সুধী সমাবেশ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান কুলিয়ারচরে পিকআপ-সিএনজি সংঘর্ষ আহত ৯ লাখাই থানা পুলিশের সাড়াশি অভিযানে পলাতক সহ ৯ জন গ্রেপ্তার। দিনাজপুর সদরে ৩৭ অসচ্ছল পরিবার পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার অভিভাবক সমাবেশ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ কোজাগরী লক্ষ্মীপূজা: সৌভাগ্যের আরাধনা জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২

আগামী ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 04-05-2026 09:35:41 am

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে একটি নতুন ১৪ দফা প্রস্তাব দিয়েছে ইরান। তেহরানের এই প্রস্তাবে আগামী ৩০ দিনের মধ্যে যাবতীয় বিরোধ নিষ্পত্তি করে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার পরিবর্তে সরাসরি যুদ্ধ অবসানের আহ্বান জানানো হয়েছে।


ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আধা-সরকারি বার্তা সংস্থা নূর নিউজ এই তথ্য জানিয়েছে। তেহরানের পক্ষ থেকে দেওয়া এই প্রস্তাবটি মূলত যুক্তরাষ্ট্রের ৯ দফা পরিকল্পনার একটি পাল্টা জবাব।


ইরানের এই ১৪ দফা প্রস্তাবে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের ওপর থেকে সকল মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ-অবরোধের অবসান, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার এবং লেবাননে ইসরায়েলি যুদ্ধসহ সকল প্রকার সামরিক সংঘাত বন্ধ করা।


গত সপ্তাহে ইরানের একটি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করলেও দুই পক্ষের মধ্যে আলোচনার প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। বর্তমানে দেশ দুটির মধ্যে তিন সপ্তাহের একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে, যা এখন পর্যন্ত কার্যকর রয়েছে বলে মনে হচ্ছে।


এদিকে, আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির সঙ্গে কথা বলেছেন। উল্লেখ্য, বর্তমান যুদ্ধ শুরুর আগে ওমানই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার পূর্ববর্তী আলোচনার মধ্যস্থতা করেছিল।


সূত্র: আল-জাজিরা

আরও খবর