বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত রূপপুর, অনুমতির অপেক্ষা অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন

যশোরে ঋণের দায়ে প্রাণ গেল সুমনার, স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যা মামলা

ঋণের কিস্তি দিতে না পারার জেরে যশোরে সুমনা খাতুন নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার প্রতিবাদে অবশেষে আদালতের শরণাপন্ন হয়েছেন নিহতের পিতা মোমিন গাজী। মঙ্গলবার যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের স্বামী জসিম মোল্যাসহ চারজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।আদালত অভিযোগটি আমলে নিয়ে যশোর কোতোয়ালি থানার ওসিকে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

২০১৭ সালে জামতলা-মুনসেফপুর গ্রামের জসিম মোল্যার সাথে বিয়ে হয় সুমনার। মামলার আরজিতে বলা হয়েছে, বেকার জসিম তার স্ত্রীর নামে এনজিও থেকে ৮ লাখ টাকা ঋণ নিলেও কিস্তি পরিশোধ করতেন না। গত ২৮ এপ্রিল কিস্তির টাকা নিয়ে এনজিও কর্মীদের সাথে বিবাদের জেরে জসিম বাড়ি থেকে পালিয়ে যান। এর প্রতিবাদ করায় সুমনাকে তার শ্বশুর, শাশুড়ি ও দেবর মিলে মারধর করেন। রাতে জসিম বাড়ি ফিরে সবার সাথে যোগ দিয়ে সুমনাকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদী পক্ষ দাবি করেছেন, হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে তাকে আত্মহত্যা বলে প্রচার করা হয়। এমনকি পুলিশ ঘটনাস্থলে গিয়েও সঠিক সুরতহাল ছাড়াই দাফনের অনুমতি দেয় এবং থানায় মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে নিহতের ৭ বছর বয়সী সন্তান জাহিন ও প্রতিবেশীদের কাছে প্রকৃত ঘটনা জানতে পেরে আদালতে মামলা করেন সুমনার বাবা।

আসামিরা হলেন: নিহতের স্বামী জসিম মোল্যা, শ্বশুর তক্কেল মোল্যা, শাশুড়ি তারা খাতুন এবং দেবর নাজিম মোল্যা। আদালত সংশ্লিষ্ট থানায় এই ঘটনায় আগে কোনো মামলা হয়েছে কিনা তা নিশ্চিত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।


আরও খবর