জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক শ্রীমঙ্গলে দুই দিনে পৃথক দুই স্থানে দুই অজগর উদ্ধার মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন-২৬ মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী ‎তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ফুলপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও জরিমানা। জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা ময়মনসিংহে চাদাবাজির ঘটনায় আসামী গ্রেপ্তার ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত

দালাল নির্মূলের নামে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের হেনস্তা কাম্য নয়

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 06-05-2026 04:32:57 pm


◼️ তানভীর আহমেদ রাসেলসম্প্রতি দালাল নির্মূলের নামে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু প্রকৃত দালাল ধরতে ব্যর্থ হয়ে হাসপাতাল প্রাঙ্গনে কর্মরত মেডিকেল রিপ্রেজেনটেটিভদের হেনস্তাসহ আটক করার মত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। কিন্তু আমরা কি জানি মেডিকেল রিপ্রেজেনটেটিভ কারা? কি তাদের যোগ্যতা? কি তাদের কার্যসূচি?


ন্যূনতম তম স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করে দীর্ঘ সময় চিকিৎসা বিজ্ঞানের প্রাথমিক ধারনার উপর প্রশিক্ষণ নিয়ে উত্তীর্ণ হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ায় মেডিকেল রিপ্রেজেনটেটিভরা। আপনার জন্য নিরাপদ ও অধিক কার্যকরী ওষুধের যোগান মসৃণ রাখতে ওষুধ কোম্পানিগুলো প্রতিনিয়ত নতুন নতুন মলিকুল সরবারাহ করে থাকে। ছাড়াও বিদ্যমান ওষুধে নানাবিধ পরিবর্তন এনে ওধুষের গুণাগুণ বৃদ্ধি করে অধিক কার্যকর ও কম পার্শ্বপ্রতিক্রিয়ার ওষুধ প্রতিনিয়ত সরবরাহ করে যাচ্ছে।


মেডিকেল রিপ্রেজেনটেটিভদের অন্যতম প্রধান কাজ হচ্ছে সেসব নতুন নতুন বৈজ্ঞানিক তথ্য সম্পর্কে ডাক্তারকে সম্যক ধারনা প্রদান করা। বিভিন্ন গুরুত্বপূর্ণ ডে উপলক্ষ্যে জনসচেতনতামুলক স্বাস্থ্য টিপস প্রচার করে রোগ প্রতিরোধের প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নানা প্রতিকূল পরিবেশেও আপনার নিকটস্থ ফার্মেসীতে ওষুধের নিয়মিত সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ওষুধের গুনগত মান সম্পর্কিত যেকোন অভিযোগ যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার মাধ্যমে যৌক্তিক সমাধানে কাজ করেন। তবে রোগির চিকিৎসা সেবায় ব্যাহত করে এমন কার্যক্রম করে থাকলে তা থেকে বিরত থাকতে সচেতন করা যেতে পারে। কিন্তু প্রকৃত দালালচক্র ও তাদের সিন্ডিকেদের নির্মূল না করে আপনার আমার সুস্বাস্থ্যে নিশ্চিতে সেতুবন্ধনকারী এসকল রিপ্রেজেনটেটিভদের প্রতি হয়রানি বা নেতিবাচক ধারনা কোন ভাবেই কাম্য নয়।


লেখক : তানভীর আহমেদ রাসেল 

ব্র‍্যান্ড এক্সিকিউটিভ, একমি ল্যাবরেটরিস লিমিটেড। 

কল্যাণপুর, ঢাকা।

আরও খবর