যশোরের অভয়নগরে বাসা ভাড়া নিয়ে বিরোধ, ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা যশোরের খাজুরায় মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ আকাশ নামে এক যুবক গ্রেপ্তার আশাশুনি প্রতাপনগরে দুর্যোগ ঝুঁকি ও প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ হত্যা ও মাদক মামলার আসামি অহিদুল আটক ৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে মানববন্ধন ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান গণমাধ্যমে নারী নেতৃত্ব তৈরিতে আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিচ্ছে ববি সাংবাদিকতা বিভাগ কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিদ্যুৎ অফিসের ২০০ গজের মধ্যে ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা ঢাকায় রিপ্রেজেন্টেটিভ হয়রানির প্রতিবাদে উত্তাল যশোর: ফারিয়ার বিক্ষোভ স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৩৩ বিলিয়ন ডলার দ্রুত বিয়ে ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার দোয়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে ফল খাওয়ার সময় ও পদ্ধতি কনটেন্ট ক্রিয়েটর পামেলাকে প্রকাশ্যে গুলি করে হত্যা তথ্য না পেয়ে ডিসির কাছে আপিল, বিষয়টি 'ভুল বুঝাবুঝি হচ্ছে' দাবি ইউএনওর বৃষ্টির সঙ্গে লড়াই: বাঘারপাড়ায় ধান ঘরে তুলতে বিঘা প্রতি খরচ হচ্ছে ৮-৯ হাজার টাকা জোরারগঞ্জে জামাল উদ্দিনের উদ্যোগে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

হত্যা ও মাদক মামলার আসামি অহিদুল আটক



খুলনার খালিশপুরে আলোচিত তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার প্রধান আসামি ও একাধিক মামলার অভিযুক্ত মোঃ অহিদুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। বুধবার (৭ মে) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা তানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, র‍্যাব ফোর্সেস দীর্ঘদিন ধরে বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির সদস্যরা বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে কলারোয়া থানাধীন তুলসীডাঙ্গা তানিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা মহানগরীর খালিশপুর থানায় দায়ের হওয়া বহুল আলোচিত তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার প্রধান আসামি মোঃ অহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অহিদুল ইসলাম খুলনা জেলার খালিশপুর থানার গোয়ালপাড়া এলাকার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম খন্দকার সুলতান আহমেদ। র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে খালিশপুর এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়ভাবে তিনি একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবেও পরিচিত।

র‌্যাব আরও জানায়, ধৃত আসামির অপরাধমূলক রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, খুলনা মহানগরীর খালিশপুর, সোনাডাঙ্গা ও সদর থানায় তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে একটি হত্যা চেষ্টা মামলা, একটি জুয়ার মামলা এবং আটটি মাদক মামলা। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে খুলনার খালিশপুর থানায় সংঘটিত তাঁতি দল নেতা সোনামিয়া হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি হিসেবে অহিদুল ইসলামকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর