জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

গোয়ালন্দে প্রবাসী মুরাদের মরদেহ দেশে, ১৬ দিন পর দাফন সম্পন্ন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী মুরাদের মরদেহ দেশে, ১৬ দিন পর দাফন সম্পন্ন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রবাসী মুরাদ শেখের মরদেহ ১৬ দিন পর দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) ভোর সাড়ে ৪টার দিকে কফিনবন্দি মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে নিজ বাড়িতে নেওয়া হলে স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। নিহত মুরাদ শেখ (৩৬) গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে মুরাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকাবাসীর মাঝে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সকাল ১১টায় উজানচর দুদুখান পাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বজনরা জানান, মুরাদের পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী, দুই কন্যা সন্তান ও ১০ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। পরিবারের সদস্যরা আরও জানান, মরদেহ দেশে আনতে তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা ও নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে। বাংলাদেশ ও সৌদি আরব দূতাবাসের সঙ্গে যোগাযোগের পাশাপাশি বিভিন্ন প্রবাসীর সহযোগিতায় অবশেষে ১৬ দিন পর মরদেহ দেশে আনা সম্ভব হয়। এ বিষয়ে স্থানীয়রা জানান, সৌদি আরবে অবস্থানরত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া তোরাপ শেখপাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসাইন মরদেহ দেশে পাঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও অনেক প্রবাসী আর্থিক ও সার্বিক সহযোগিতা করেছেন। এজন্য পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুরাদ শেখ ঘটনাস্থলেই নিহত হন।
আরও খবর