তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা-জাহাজে হামলার হুমকি ইরানের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্ব মা দিবসে সাংবাদিক জামাল কাড়ালের মায়ের রোগমুক্তি কামনা কালিগঞ্জ প্রেসক্লাবে নিহত পরিবারের সংবাদ সম্মেলন নলতায় ডেয়ারি কারখানায় গভীর রাতে হামলার অভিযোগ মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ লুটপাটের অভিযোগ অধিকাল ভাতা চালুর দাবিতে কর্মবিরতি পালন সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাক চূর্ণবিচূর্ণ: ঝিনাইদহের চালক নিহত, সহযোগী হাসপাতালে শিবচরে বাড়ছে বাঁশের আবাদ, সংকুচিত হচ্ছে বাজার শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক লালপুরে ঘুরতে যাওয়া বিদেশি পর্যটকদের সঙ্গে অশ্লীল আচরণ গ্রেপ্তার ২ আদমদীঘিতে খাল পুন:খনন প্রকল্প উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার লালপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু আইনশৃঙ্খলার ভাঙন ও বিচারহীনতার দীর্ঘ ছায়া যশোরে ভিভোর নতুন শোরুম উদ্বোধন: ঈদ উপলক্ষে ডিসকাউন্ট ও লটারিতে পুরস্কারের ছড়াছড়ি জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ লুটপাটের অভিযোগ




সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথেরেশপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিমের বিরুদ্ধে। স্থানীয় ইউপি সদস্য, সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি উন্নয়ন কাজের নামে ব্যক্তিগত স্বার্থ হাসিল, নিম্নমানের নির্মাণ কাজ এবং বরাদ্দের অর্থ ও খাদ্যসামগ্রী আত্মসাতের মাধ্যমে লাখ লাখ টাকা লুটপাট করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রবিবার (১০ মে) সকাল ১০টার দিকে সরেজমিনে বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিজদেবপুর গ্রামের সাইদুল ঢালীর বাড়ি থেকে হাবিব ঢালীর বাড়ি পর্যন্ত প্রায় এক লাখ টাকা ব্যয়ে একটি ইট সোলিং রাস্তা নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণের প্রকল্পটি মূলত চেয়ারম্যান আব্দুল হাকিমের ভায়রা ভাইয়ের ব্যক্তিগত চলাচলের সুবিধার্থে করা হয়েছে। যদিও এটি ব্যক্তি মালিকানাধীন রাস্তা, তবুও সরকারি রাস্তা হিসেবে দেখিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসী আরও জানান, ইউনিয়নে সরকারি বরাদ্দের ৭ টন চালের বিনিময়ে পরিচালিত একটি পুকুর খনন প্রকল্পেও ব্যাপক অনিয়ম হয়েছে। প্রকল্পটির উদ্দেশ্য ছিল এলাকাবাসীর সুপেয় পানির সংকট দূর করা। কিন্তু বর্তমানে পুকুরটির চারপাশে দেয়াল নির্মাণ করে সেটিকে ব্যক্তিগত নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এর ফলে ওই এলাকার প্রায় ৩৫টি সনাতন ধর্মাবলম্বী পরিবার, জেলে সম্প্রদায়সহ অসংখ্য সাধারণ মানুষ সুপেয় পানি ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয়দের দাবি, প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের জন্য নিশ্চিত করার কথা থাকলেও তা এখন একটি বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

এদিকে নিজদেবপুর পূর্বপাড়া এলাকায় হালিম সরদারের বাড়ি থেকে মোল্লাবাড়ি মসজিদ পর্যন্ত প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে নির্মিত রাস্তার কাজেও অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার দুই পাশে মাটি ভরাট বাবদ বরাদ্দকৃত প্রায় ৩০ হাজার টাকার কাজ বাস্তবে করা হয়নি। বরং পুরো অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেন তারা।

অপরদিকে নিত্যানন্দপুর এলাকায় নওশাদ গাজীর বাড়ি থেকে জুব্বারের বাড়ি পর্যন্ত ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজেও সীমাহীন দুর্নীতির অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, নিম্নমানের ইট ও অপর্যাপ্ত নির্মাণসামগ্রী ব্যবহার করায় রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কিছুদিন যেতে না যেতেই রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যেতে শুরু করেছে বলেও জানান তারা।

স্থানীয় সচেতন মহল বলছে, উন্নয়নের নামে এমন অনিয়ম ও দুর্নীতি চলতে থাকলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হবে। তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে চেয়ারম্যান আব্দুল হাকিমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Tag