পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে ২০২৬ মাসের সভা রবিবার (১০ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।


সভায় উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম, শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন।


এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, উপপরিচালক স্থানীয় সরকার ও প্রশাসক, শেরপুর পৌরসভা আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, জেলা বিএনপির প্রতিনিধি মো. আব্দুল আউয়াল, জামায়াতে ইসলামী বাংলাদেশ শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমানসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।


সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সদর হাসপাতালের সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা জোরদার ও জনভোগান্তি নিরসনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।


সভায় হাম ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, মশক নিধন কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

Tag
আরও খবর