বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে জামায়াত কর্মী আহত, এলাকায় উত্তেজনা চৌমুহনীতে চাঁদা না দেওয়ায় কুলির সর্দ্দারকে ছুুরিকাঘাতে রক্তাক্ত জখম চোরাচালান মামলার আসামিকে স্কুল কমিটির সভাপতি করায় মধ্যনগরে বিতর্ক হাতিয়ায় দুদকের আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন কুতু্বদিয়ায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে: সেতুমন্ত্রী অঙ্গরাজ্য নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ আছে বাংলাদেশের: স্বরাষ্ট্রমন্ত্রী শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপদ কর্ম নিশ্চিত করার দাবিতে জয়পুরহাটে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন চন্দনাইশে একটি আধুনিক বাস স্টেশন স্থাপনের দাবী দূর্গাপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার ‘যা খেতে মন চায়’ দিবস আজ, যেভাবে এর সূচনা গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না: হাইকোর্ট ঘোড়াশালে ছাদ কৃষিতে আঙ্গুর চাষে সফল আকরাম নাভারনে কভার ভ্যানের কেড়ে নিল দুই প্রাণ: বাজারে ঝাল নিয়ে যাওয়া হলো না শাহিন ও তুজাম্মেলের নিজ বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

চৌমুহনীতে চাঁদা না দেওয়ায় কুলির সর্দ্দারকে ছুুরিকাঘাতে রক্তাক্ত জখম

চৌমুহনীতে চাঁদা না দেওয়ায় কুলির সর্দ্দারকে ছুুরিকাঘাতে রক্তাক্ত জখম


চৌমুহনীতে চাঁদা না দেওয়ায় কুলির সর্দ্দারকে ছুুরিকাঘাতে রক্তাক্ত জখম

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী:

নোয়াখালীর চৌমুহনীতে চাঁদা না দেওয়ায় আবুল কাশেম (৫০) নামের এক কুলি সর্দ্দারকে চাঁদাবাজরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে। আহত অবস্থায় তাকে বেগমগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি সোমবার দুপুরে চৌমুহনী রেল ষ্টেশান এলাকায় ঘটেছে। 

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী জানান, সোমবার দুপুর ১২ টার দিকে চৌমুহনী রেলষ্টেশান রোডে কাজ করার সময় স্থানীয় করিমপুর গ্রামের নেত্রকোনা এলাকার মুন্সি মিয়ার ছেলে সবুজ (২৫) নামে এক চাঁদাবাজ সঙ্গীয় ৩/৪ জন আবুল কাশেম সর্দ্দার (৫০) এর নিকট ২ হাজার টাকা চাঁদা দাবি করে। এতে রাজি না হওয়ায় চাঁদাবাজরা তাকে কোমরে ও পিঠে উপুর্যপুরী ছুরিকাঘাত করতে থাকে। এক পর্যায়ে আবুল কাশেমের শোর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীর পরিবার জানায়।

উল্লেখ্য চৌমুহনী ষ্টেশান রোড, পোষ্ট অফিস রোড, রেজিষ্ট্রি অফিস বাউন্ডারী, কলেজ রোড, মন্ডল পাড়া, হাজীপুর, করিমপুর রোড ও চৌরাস্তা বাজার সহ চৌমুহনী পৌরসভা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্বে জনজীবন অতিষ্ট হয়ে পড়ছে।

চৌমুহনী শহরে টাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে ব্যবসায়ীরা স্থানীয় সংসদ সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তদক্ষেপ কামনা করছে।

আরও খবর