পিস্তল ও গুলিসহ বিরামপুরের ‘মাদক সম্রাট’ রবিউল আটক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা নান্দাইলে আড়াই মাস পেরিয়ে গেলেও স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ শার্শা সীমান্তে বিজিবির অভিযান: ৩০ বোতল মাদকসহ যুবক আটক ‎সুন্দরবনে অস্ত্রসহ দস্যু সর্দার মেজো জাহাঙ্গীর গ্রেপ্তার জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার আক্কেলপুরে ফসলি মাঠ থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার নিজেদের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় : বিদ্যুৎমন্ত্রী ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাত, আটক ২ দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে‌ বিষ্ণুমূর্তি উদ্ধারসহ আটক ২ ড্রোন হামলার শিকার সাতক্ষীরার দুই রেমিট্যান্সযোদ্ধা সোহরাওয়ার্দী কলেজে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান দক্ষতা ও সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করলো সোহরাওয়ার্দী কলেজ হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে জামায়াত কর্মী আহত, এলাকায় উত্তেজনা চৌমুহনীতে চাঁদা না দেওয়ায় কুলির সর্দ্দারকে ছুুরিকাঘাতে রক্তাক্ত জখম চোরাচালান মামলার আসামিকে স্কুল কমিটির সভাপতি করায় মধ্যনগরে বিতর্ক হাতিয়ায় দুদকের আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন কুতু্বদিয়ায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা


সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ভেজালবিরোধী অভিযানে দুটি আইসক্রিম কারখানার মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। বিএসটিআই অনুমোদন ছাড়াই উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং আইসক্রিমে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।

মঙ্গলবার (১২ মে) দুপুর ২টার দিকে র‍্যাব-৬ এর সিপিসি-১ এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদের নেতৃত্বে একটি আভিযানিক দল দেবহাটা উপজেলার উত্তর সখিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

প্রথমে র‍্যাব সদস্যরা উত্তর সখিপুর এলাকার শিলা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালান। এ সময় কারখানাটিতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকা এবং খাদ্যপণ্যে ক্ষতিকর ক্যামিক্যাল মেশানোর প্রমাণ পাওয়ার কথা জানানো হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪২ ধারায় প্রতিষ্ঠানটির মালিক সুজিত বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এরপর একই এলাকায় অবস্থিত মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে একই ধরনের অনিয়ম ও ভেজাল উপাদান ব্যবহারের অভিযোগে কারখানার পরিচালক আব্দুল খালেককে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে র‍্যাব কর্মকর্তারা বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে শিশুদের জন্য উৎপাদিত খাদ্যপণ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ সময় উভয় আইসক্রিম কারখানা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

Tag
আরও খবর