লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে সুতাং নদীতে এক যুবক নিখোঁজ।
লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে ও বজ্রপাতের সময় মোঃ সাদেক মিয়া(৩১) নামে একলোক সুতাং নদীতে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা বুধবার(১৩ মে)উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার ২ ছেলে ফরাশ মিয়া ও সাদেক মিয়া সুতাং নদীর অদূরে জমির ধান আনতে গেলে বুধবার বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড়ে ও বজ্রপাতের কবলে পরে। এ সময় আকাশের অবস্থা খারাপ দেখে নিখোঁজ সাদেক এর ভাই ফরাশ নৌকা চালিয়ে আসতে শুরু করে। তখন নিখোঁজ সাদেক নৌকার মাথায় একটি এ্যালোমিনিয়ামের বল মাথায় দিয়ে বসা ছিল ওই সময় হঠাৎ বজ্রপাতের শব্দ শুনে সুতাং নদীতে পড়ে যায়। এ সংবাদ গ্রামে পৌঁছে গেলে গ্রামের লোকজন এবং বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক ও লাখাই উপজেলার ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে ঘটনা স্থলে পৌঁছে খোঁজা খুঁজি শুরু করেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের টিম লিডার উত্তম কুমার বর্ধন জানান, হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি আসার জন্য খবর দেয়া হয়েছে। তারা আসলেই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করা হবে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শরীফ আহমেদ বলেন এ ঘটনার সংবাদ পেয়ে লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র ও পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার সহ একদল পুলিশ নিখোঁজ ব্যক্তির খোঁজ নিতে ঘটনাস্থলে পাঠিয়েছি।