দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি ৩য় ইউকে মুসলিম স্কাউট ফেলোশিপ ইন্টারন্যাশনাল জাম্বুরীতে যোগ দিতে লন্ডন গমন করলেন মিরসরাইয়ের নাফিজ গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ জাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে ব্যানার ছেঁড়ার অভিযোগ, ছাত্রশিবিরের অভিনব প্রতিবাদ শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈ-মাসিক সভা জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ চলন্ত সিএনজি থেকে ফিল্মি স্টাইলে বকশীগঞ্জের পিআইও মোবাইল ছিনতাই শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা মধ্যপ্রাচ্য উত্তেজনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের টানা পাঁচদিন থাকবে বৃষ্টির দাপট, তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকান্ডের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় মাদকসহ আটক চার জনকে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা আদমদীঘিতে নারীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার - ১ শৈলকুপায় ট্রাকচাপায় পথচারী নিহত সেনবাগে গভীর রাতের অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক, মোবাইল ও মোটরসাইকেল জব্দ বিএমএসএস) এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাংবাদিক জামাল কাড়াল

লালপুরে ২২টি চায়না দুয়ারি ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আবু তালেব, লালপুর - নাটোর প্রতিনিধি : দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ মাছ শিকার প্রতিরোধে নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে ২২টি চায়না দুয়ারি ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। মঙ্গলবার মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান। উপজেলা মৎস্য বিভাগ জানায়, এসব নিষিদ্ধ জাল ব্যবহারের কারণে মাছের প্রজনন ব্যাহত হয় এবং নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। স্থানীয় জেলেদের আইন মেনে মাছ আহরণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে ।
Tag
আরও খবর