বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ চর আমখাওয়া ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: সভাপতি মনিরুজ্জামান (মনি) ও সম্পাদক আবু বক্কর সিদ্দিক নারীর অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন - মঈন খান তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা জয়পুরহাটে আন্তঃজেলা চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার, ইজিবাইক উদ্ধার লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা এবং নগদ টাকা সহ নারী মাদক কারবারি গ্রেফতার। বাঁশখালীতে বন্যা কবলিত মানুষের কাছে ছুটে আসলেন,প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিশাল জনসভা চৌদ্দগ্রাম ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৩ বোতল বিদেশি মদ সহ ১জন গ্রেফতার বরিশালে ১০০ পিস ইয়াবাসহ দুই সতীন আটক মধুপুরে শুরু হলো ডিসি গোল্ডকাপ আশাশুনির বড়দলে জলমগ্ন এলাকা ও মসজিদ পরিদর্শনে ইউএনও শ্যামানন্দ কুন্ডু সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পরীক্ষা সম্পন্ন, ফল ৩-৪ দিনে হালাল বিনিয়োগে নতুন দিগন্ত: নাগেশ্বরীতে ‘বারাকাহ ক্যাটল প্রজেক্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন লাখাইয়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেছে ইটালির নাগরিক শিশু আমেনা। জয়পুরহাট সীমান্তে ফের পুশইনের চেষ্টা, গ্রামবাসী-বিজিবির বাধায় শূন্যরেখায় ৩জন দিনাজপুরে আত্মগোপনে থাকা ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার দুই পক্ষের বিরোধে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন প্রশাসনের হেফাজতে

‎মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ

‎মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ
‎বাগেরহাটের মোংলায় ট্রলার থেকে পড়ে হোসেন মোড়ল (৪০) নামে এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিক পৌর শহরের লেবার ঘাট এলাকায় মোংলা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাঝি দাকোপের চালনা এলাকার মৃত  ইউনুস মোড়লের ছেলে। এ সময় ট্রলারে হোসেনের স্ত্রীসহ ৬ বছরের কন্য সন্তান সাথে ছিলো। মোংলা ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

‎স্থানীয়রা জানান, হোসেন প্রতিদিনই চালনা থেকে বিভিন্ন হ্যাচারীর মাছের পোনা নিয়ে মোংলায় আসতেন। এদিন রেডিস্টার হ্যাচারির পোনা নিয়ে মোংলায় আসার পর ট্রলার থেকে নামতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে নদীতে পড়ে তলিয়ে যান তিনি। এ সময় তার স্ত্রী চিৎকার শুরু করলে হোসেনের সহযোগী হ স্থানীয়রা সাথে সাথে নদীতে লাফিয়ে হোসেনকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।
‎খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের ডুবরি দল, নৌ বাহিনীর ডুবরি দল এবং কোষ্টগার্ডের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত হোসেন মোড়ল উদ্ধার করা সম্ভব হয়নি।
‎ মোংলা ফায়ার সার্ভিসের টিম লিডার  দেলোয়ার হোসেন জানান, নিখোঁজের খবর শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করি। হোসেন মোড়ল উদ্ধার না হওয়া পর্যন্ত এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ নৌ বাহিনীর ডুবরি দল এবং কোষ্টগার্ডের ডুবরি দল নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

আরও খবর