দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি ৩য় ইউকে মুসলিম স্কাউট ফেলোশিপ ইন্টারন্যাশনাল জাম্বুরীতে যোগ দিতে লন্ডন গমন করলেন মিরসরাইয়ের নাফিজ গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ জাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে ব্যানার ছেঁড়ার অভিযোগ, ছাত্রশিবিরের অভিনব প্রতিবাদ শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈ-মাসিক সভা জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ চলন্ত সিএনজি থেকে ফিল্মি স্টাইলে বকশীগঞ্জের পিআইও মোবাইল ছিনতাই শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা মধ্যপ্রাচ্য উত্তেজনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের টানা পাঁচদিন থাকবে বৃষ্টির দাপট, তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকান্ডের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় মাদকসহ আটক চার জনকে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা আদমদীঘিতে নারীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার - ১ শৈলকুপায় ট্রাকচাপায় পথচারী নিহত সেনবাগে গভীর রাতের অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক, মোবাইল ও মোটরসাইকেল জব্দ বিএমএসএস) এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাংবাদিক জামাল কাড়াল

লালপুরে মোমিনপুর মাদরাসায় শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ষকের বিদায়

লালপুর ( নাটোর) প্রতিনিধি: লালপুরের মোমিনপুর মাজার শরীফ দাখিল মাদরাসায় আবেগঘন বিদায় সংবর্ধনা । একজন শিক্ষক কেবল পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, তিনি গড়ে তোলেন মানুষ, নির্মাণ করেন ভবিষ্যৎ। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে আলো ছড়িয়ে অবশেষে বিদায় নিলেন মোমিনপুর মাজার শরীফ দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রশিদ। তাঁর অবসর গ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মে) মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আবেগঘন বিদায় সংবর্ধনা। মাদরাসার সুপার এএসএম মোকাররেবুর রহমান নাসিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মিলনায়তন যেন পরিণত হয় স্মৃতিচারণের এক অনুভূতির মঞ্চে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা মাধ্যমিকের একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সহকারী শিক্ষক আব্দুল হামিদ রাজু, ফিরোজা খাতুন, সুলতান মাহমুদ, নাসিমা খাতুন, রোজিনা খাতুন এবং শিক্ষার্থী সুমা আক্তার। বক্তারা বলেন, মোঃ আব্দুর রশিদ ছিলেন একজন আদর্শ শিক্ষক, যিনি শুধু শ্রেণিকক্ষেই নয়, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বক্তব্যের এক পর্যায়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেনি। সহকর্মীরাও তাঁর কর্মনিষ্ঠা, সততা ও আন্তরিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানের সবচেয়ে ব্যতিক্রমী ও হৃদয়ছোঁয়া মুহূর্ত ছিল বিদায়ের আয়োজন। প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানো হয়। এ সময় শিক্ষার্থী ও সহকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল ও শুভেচ্ছায় তাঁকে বিদায় জানান। পুরো পরিবেশজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন দৃশ্য। দীর্ঘদিনের প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে যেন মাদরাসা পরিবারের প্রতিটি মানুষের হৃদয়ে বেজে উঠেছিল একটাই অনুভূতি—“শিক্ষক বিদায় নেন, কিন্তু তাঁর শিক্ষা ও আদর্শ কখনও বিদায় নেয় না।”
Tag
আরও খবর