‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

আল-হেরা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শতভাগ উপস্থিতির জন্য পুরষ্কার প্রদান

মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বারইয়ারহাট আল-হেরা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়া উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমীদ হোসেন ইভান। সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ওমর ফারুক এবং সহকারী শিক্ষক শহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রধান শিক্ষক মোঃ জিয়া উদ্দিন বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শতভাগ উপস্থিতির জন্য ২৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার পড়াশোনার রুটিন শ্রেণি শিক্ষকের নিকট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় মায়েদের অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও সচেতনতাই শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে শিক্ষার্থীদের ৫০ টাকা জরিমানার বিষয়েও সতর্ক করা হয়।

Tag
আরও খবর