দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি ৩য় ইউকে মুসলিম স্কাউট ফেলোশিপ ইন্টারন্যাশনাল জাম্বুরীতে যোগ দিতে লন্ডন গমন করলেন মিরসরাইয়ের নাফিজ গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ জাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে ব্যানার ছেঁড়ার অভিযোগ, ছাত্রশিবিরের অভিনব প্রতিবাদ শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈ-মাসিক সভা জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ চলন্ত সিএনজি থেকে ফিল্মি স্টাইলে বকশীগঞ্জের পিআইও মোবাইল ছিনতাই শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা মধ্যপ্রাচ্য উত্তেজনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের টানা পাঁচদিন থাকবে বৃষ্টির দাপট, তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকান্ডের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় মাদকসহ আটক চার জনকে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা আদমদীঘিতে নারীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার - ১ শৈলকুপায় ট্রাকচাপায় পথচারী নিহত সেনবাগে গভীর রাতের অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক, মোবাইল ও মোটরসাইকেল জব্দ বিএমএসএস) এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাংবাদিক জামাল কাড়াল

লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া মহল্লায় এক দিনমজুরের ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম হয়েছে। বিরল এই ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে। তবে আনন্দের মাঝেই ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অর্থনৈতিক দুশ্চিন্তা। সোমবার সকালে গোপালপুরের মুক্তার জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে আসিরা আক্তার সুরাইয়া (২৫) একসঙ্গে তিনটি পুত্রসন্তানের জন্ম দেন। তিনি বিরোপাড়া মহল্লার দিনমজুর রাজুর স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসব সফলভাবে সম্পন্ন হয়েছে এবং মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন। বর্তমানে তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একসঙ্গে তিন সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়তেই আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে আনন্দের বন্যা বইছে। অনেকে হাসপাতালে গিয়ে নবজাতকদের দেখতে ভিড় করছেন এবং পরিবারটির জন্য শুভকামনা জানাচ্ছেন। পরিবার সূত্রে জানা যায়, এর আগে দম্পতির ঘরে রাব্বি নামে আড়াই বছর বয়সি আরও একটি পুত্রসন্তান রয়েছে। নতুন তিন সন্তানসহ এখন চার পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন তারা। তবে সীমিত আয়ের কারণে চার সন্তান লালন-পালন ও তাদের শিক্ষার ব্যয় বহন করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারটি। স্বজনরা জানান, এই খরচ সামলানো তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। মুক্তার জেনারেল হাসপাতালের পরিচালক মুক্তার হোসেন জানান, মা ও তিন নবজাতক সুস্থ থাকলেও তাদের ওজন কিছুটা কম। এ কারণে আরও দুই-এক দিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে।
Tag
আরও খবর