তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

মাইজবিলায় শোকের মাতম, পানিতে ডুবে প্রাণ হারাল শিশু আলিফা

মুন্সি শাহাব উদ্দীন 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে পানিতে ডুবে জান্নাতুল আরিফ আলিফা (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাইজবিলা দক্ষিণ পাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত আলিফা প্রবাসী আরিফ উদ্দিনের কন্যা এবং মাইজবিলা রহমানিয়া মহিলা দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের সবার আদরের ছোট্ট আলিফার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায়,  প্রতিদিনের মতো আলিফা বাড়ির পাশের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গিয়েছিল। পড়া শেষে বাড়ি ফেরার পথে পাশের পুকুরঘাটে পা ধোয়ার জন্য নামলে অসাবধানতাবশত পিছলে পানিতে পড়ে যায়। পরে আছরের নামাজের জন্য ওজু করতে গিয়ে ইউপি সদস্যের ছেলে তাকে পুকুরে ডোবা অবস্থায় দেখতে পায়। দ্রুত পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল ফাহিম জানান, আলিফা নামে ৯ বছর বয়সী এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

শিশুটির এমন করুণ মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে।


আরও খবর