দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

তালতলীতে জাহাজ নির্মাণ ও পুন:নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেয়া বরগুনার তালতলীর তেতুলবাড়িয়া এলাকায় জাহাজ নির্মাণ ও পুন:নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। 


সোমবার (০৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তালতলী উপজেলার তেতুলবাড়িয়া এলাকায় কয়েক হাজার মানুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ।

নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তালতলী উপজেলার পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবীর জোমাদ্দার, শারিকখালী ইউপি চেয়ারম্যান আবুল বাসার বাদশা তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু প্রমূখ।

বক্তারা জানান, প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকেই শিল্প মন্ত্রনালয় থেকে দফায় দফায় প্রতিনিধি দল তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া এলাকা পরিদর্শন করেন। তৎকালীন শিল্প মন্ত্রী আমির হোসেন আমু , নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ শিল্প মন্ত্রনালয়ের একটি প্রতিনিধি দল স্থানটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। সেই সময় থেকে প্রকল্পটি বাস্তবায়নের সকল কার্যক্রম শুরু হয়। কিন্তু ৩ বছর ধরে কোন ষড়যন্ত্রের জন্য প্রকল্পটি বন্ধ হয়ে আছে জানিনা। আমাদের এলাকা বাসীর প্রধানমন্ত্রী কাছে দাবী সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে দ্রুত জাহাজ ভাঙা শিল্প স্থাপন করা হোক। সবশেষ গত ২০১৮ সালেও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন পূর্ববর্তি জনসভায় বরগুনার তালতলী উপজেলার হাইস্কুল মাঠে প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন।  

প্রসঙ্গত, ২০১২ সালে বরগুনার তালতলীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া এলাকায় পায়রা নদীর তীরে জাহাজ নির্মাণ ও পুন: নির্মাণ প্রকল্প স্থাপনের ঘোষণা দেন। এরপর বিষয়টি সমীক্ষা করার জন্য শিল্পমন্ত্রনালয় থেকে একটি কমিটি গঠন করা হয়। অজ্ঞাত কারনে কমিটির কার্যক্রম স্থগিত হওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়। পরবর্তিতে আবারো কার্যক্রম শুরু হলেও ধীর গতির কারনে এখনো বাস্তবায়ন হয়নি।
Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪২ মিনিট আগে