যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

ইউপি নারী সদস্যকে চুলের মুঠি ধরে জুতা পেটা চেয়ারম্যানের বিচারের দাবীতে মানববন্ধন সড়ক অবরোধ


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মহিলা ইউপি সদস্যকে চুলের মুটি ধরে জুতা পেটা করে শ্লীলতাহানি করার অভিযোগে চেয়ারম্যানের বিচারের দাবিতে মানববন্ধন সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। সোমবার উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধন শেষে ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে। এতে জনদূর্ভোগ সৃষ্টি হলে ইউএনও’র হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়। 

জানাযায়, উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম ওই ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ড সদস্য রোকসানা খাতুনকে গত বৃহস্পতিবার রাতে ইউপি কার্যালয়ে অকথ্য ভাষায় গালাগাল করে চুলের মুটি ধরে জুতা পেটা ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠে। রাতেই মহিলা ইউপি সদস্য বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনার তিন দিন পর চেয়ারম্যানসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামী করে থানায় মামলা রেকর্ড করে। 

ইউপি চেয়ারম্যানের প্রত্যাহার ও বিচারের দাবিতে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক সদস্য শরিফুজ্জামান আকন্দ রানা, ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি সাইদুল গনি ভূইয়া রোমন, উচাখিলা ইউনিয়ন যুবলীগ যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম প্রমুখ। 

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, ঘটনার বিষয়ে থানায় মামলা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আদালত ব্যবস্থা নিবেন। মামলার বিষয়টি জেলা প্রশাসককে অবগত করে প্রতিবেদন দেয়া হয়েছে।

Tag
আরও খবর