সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

গলাচিপায় ৫০ লক্ষ গলদা চিংড়ির রেনু জব্দ: আনুমানিক মূল্য অর্ধ-কোটি টাকা

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের বড় ধরনের অভিযানে আনুমানিক ৫০ লক্ষ পিস অবৈধ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়েছে। জব্দকৃত এই পোনার বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। বুধবার সকালে পৃথক অভিযানে এসব পোনা ও একটি ট্রাক জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল আনুমানিক পৌনে এগারোটার দিকে গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে শান্তি পাল মিল সংলগ্ন রেনু পোনার গদিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক। প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে আড়তদার ও কর্মচারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এসময় গদিতে থাকা ড্রামগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ রেনু পোনা পাওয়া যায়। একই সময়ে ওই এলাকায় অবৈধভাবে রেনু পোনা পরিবহনের সময় একটি ট্রাক জব্দ করা হয়। গদি এবং ট্রাক মিলিয়ে সর্বমোট ৪০ ড্রাম গলদা চিংড়ির রেনু পোনা উদ্ধার করা হয়েছে। মৎস্য বিভাগ ও স্থানীয়দের মতে, জব্দকৃত এই ৫০ লক্ষ রেনু পোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। জব্দকৃত পোনাগুলো ধ্বংস না করে জাতীয় মৎস্য সম্পদ রক্ষার উদ্দেশ্যে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী রামনাবাদ নদীতে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেটের নির্দেশে ৪০ ড্রাম পোনা নদীতে অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক সংবাদমাধ্যমকে জানান: "আমরা শান্তি পাল মিল সংলগ্ন গদি ও একটি ট্রাক থেকে মোট ৪০ ড্রাম রেনু পোনা জব্দ করেছি। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। পলাতক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।" অভিযানে পুলিশ সদস্য এবং মৎস্য দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে সহায়তা করেন। প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে এলাকার সচেতন নাগরিকরা সন্তোষ প্রকাশ করেছেন।
আরও খবর