দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি ৩য় ইউকে মুসলিম স্কাউট ফেলোশিপ ইন্টারন্যাশনাল জাম্বুরীতে যোগ দিতে লন্ডন গমন করলেন মিরসরাইয়ের নাফিজ গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ জাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে ব্যানার ছেঁড়ার অভিযোগ, ছাত্রশিবিরের অভিনব প্রতিবাদ শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈ-মাসিক সভা জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ চলন্ত সিএনজি থেকে ফিল্মি স্টাইলে বকশীগঞ্জের পিআইও মোবাইল ছিনতাই শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা মধ্যপ্রাচ্য উত্তেজনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের টানা পাঁচদিন থাকবে বৃষ্টির দাপট, তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকান্ডের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় মাদকসহ আটক চার জনকে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা আদমদীঘিতে নারীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার - ১ শৈলকুপায় ট্রাকচাপায় পথচারী নিহত সেনবাগে গভীর রাতের অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক, মোবাইল ও মোটরসাইকেল জব্দ বিএমএসএস) এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাংবাদিক জামাল কাড়াল

লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪৫ হাজারের বেশি পশু, চাহিদার তুলনায় উদ্বৃত্ত

আবু তালেব, লালপুর(নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে মোট ৪৫ হাজার ২০৬টি গবাদিপশু। ভালো দামের আশায় শেষ সময়ে এসব পশুর যত্ন ও সঠিক খাদ্য ব্যবস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় খামারিরা। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, প্রস্তুত পশুর মধ্যে রয়েছে ১৪ হাজার ৪১৫টি ষাঁড়, ১ হাজার ৫৯০টি বলদ, ৫ হাজার ৬৫টি গাভী, ৫৭১টি মহিষ, ২০ হাজার ৭৫৫টি ছাগল এবং ২ হাজার ৮১০টি ভেড়া। প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, লালপুরে কোরবানির পশুর চাহিদা প্রায় ৩৬ হাজার। সেই হিসেবে এবার কোনো ঘাটতি নেই, বরং প্রায় ১০ হাজারের বেশি পশু উদ্বৃত্ত রয়েছে। এসব পশু স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে। উপজেলার সন্তোষপুর গ্রামের খামারি মাজদার রহমান জানান, “এ বছর আমার খামারে দেশি-বিদেশি বিভিন্ন জাতের প্রায় ১০টি গরু প্রস্তুত করেছি। ভালো দাম পেলে আশা করছি লাভবান হব।” অন্যদিকে মহারাজপুর গ্রামের খামারি আল-আমিন বলেন, “গমের ভুষি, খৈল ও খড়সহ পশুখাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামার পরিচালনায় চাপ বেড়েছে। তারপরও ভালো দাম ও অনুকূল আবহাওয়া থাকলে লাভের আশা করছি।” এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ বলেন, “লালপুরে চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু রয়েছে। খামারিরা ইতোমধ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পশু সরবরাহ শুরু করেছেন। বাজার স্থিতিশীল থাকলে খামারিরা ভালো লাভ পাবেন বলে আশা করছি।”
Tag
আরও খবর