‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুপুরিয়া গ্রামে পানি প্রবাহের গুরুত্বপূর্ণ একটি ঝোড়ার মুখ বন্ধ করে দেয়াল নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত হওয়া স্বল্প বৃষ্টিতেই গ্রামের বেশ কয়েকটি বাড়ি, স্কুল মাঠ এবং স্কুলে যাতায়াতের সড়ক পানিতে তলিয়ে যায়।


স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরিয়া গ্রামের হাফেজ আবদুল জলিলের বাড়ির পাশের একটি ব্রিজের নিচ দিয়ে দীর্ঘদিন ধরে উজানের পানি স্বাভাবিকভাবে ভাটির দিকে প্রবাহিত হতো। কিন্তু সম্প্রতি একই গ্রামের মো. আবুল হাশেম উকিল নামে এক ব্যক্তি ঝোড়ার মুখে মাটি ভরাট করে পাকা দেয়াল নির্মাণ করেন। এর ফলে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায় এবং বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।


এদিকে জলাবদ্ধতার কারণে বোরো ধানের ক্ষেতও পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা কোমরসমান পানির মধ্যে ধান কেটে পিপাল দিয়ে ভাসিয়ে কষ্ট করে শুকনো জায়গায় নিয়ে যাচ্ছেন।


সরেজমিনে দেখা গেছে, সামান্য বৃষ্টিতেই গ্রামের বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুল মাঠ ও শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তা পানিতে ডুবে যাওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল নামলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এতে বসতবাড়ির পাশাপাশি বিস্তীর্ণ ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।


ভুক্তভোগীরা দ্রুত ঘটনাটি তদন্ত করে ঝোড়ার স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর