দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত

‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত

‎

শ্যামনগর  উপজেলা প্রতিনিধি: ‎আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী “প্রাণবৈচিত্র্য মেলা”। 

‎

‎বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টা থেকে উপজেলার  হরিনগর সৎসঙ্গ মন্দির প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

‎

 বারসিকের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে উপকূলীয় এলাকার সংগঠিত জনসংগঠন, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন ও গ্রীণ কোয়ালিশন। 

‎

‎কর্মসূচির শুরুতে বর্ণাঢ্য প্রাণবৈচিত্র্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। পরে সুন্দরবনের প্রাণ, প্রকৃতি ও জীবনের সুরক্ষায় চুনঁকুড়ি নদীর পাড়ে প্রতীকী প্রার্থনা অনুষ্ঠিত হয়।

‎

‎প্রতীকী প্রার্থনা শেষে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা, প্রদর্শনী এবং সাংস্কৃতিক পরিবেশনা, স্থানীয় জীববৈচিত্র্য, দেশীয় বীজ, কৃষিপ্রতিবেশবিদ্যা, ঔষধি গাছ, পরিবেশবান্ধব কৃষি উদ্যোগ এবং উপকূলীয় জীবনের নানা উপাদান নিয়ে প্রাণ, প্রকৃতি ও জীবনের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক নবতারণ মন্ডল।

‎

‎অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় জেলে সম্প্রদায় ও মুন্ডা সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক আয়োজন। তাদের লোকজ গান, নৃত্য ও ঐতিহ্যবাহী পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। উপকূলীয় জীবন, প্রকৃতি ও জীববৈচিত্র্যের সঙ্গে মানুষের সম্পর্ককে কেন্দ্র করে এসব পরিবেশনা আয়োজন করা হয়।

‎

বারসিক উপকূলীয় আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক সমন্বয়কারী মো. শাহীন ইসলাম ও এস.এম ওসমান গনী সোহাগের সঞ্চালনায়  ‎আলোচনা সভায় সাতক্ষীরা জেলা গ্রীণ কোয়ালিশনের উপদেষ্টা কল্যাণ ব্যানার্জী, যুগ্ম-সাধারণ সম্পাদক এম. বেলাল হোসেন, শ্যামনগর পৌর গ্রীণ কোয়ালিশন সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর উপদেষ্টা গাজী আব্দুর রউফ, হাবিবুল্লাহ আল মামুন, সভাপতি সাইফুদ্দিন সিদ্দিক, মুন্সিগঞ্জ গ্রীণ কোয়ালিশন এর সভাপতি ডাঃ যোগেশ মন্ডল, ঈশ্বরীপুর ইউনিয়ন গ্রীণ কোয়ালিশন এর সভাপতি জিল্লুর রহমান, পদ্মপুকুর ইউনিয়ন গ্রীণ কোয়ালিশন এর সভাপতি মো. আশরাফ হোসেন, কৃষাণী অনিতা মন্ডল, সরমা রানী, সন্ন্যাসী দাস সহ পরিবেশকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কৃষক, জেলে, মৌয়াল ও তরুণ জলবায়ু কর্মীরা অংশ নেন। তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, সুন্দরবন সংরক্ষণ, স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা এবং খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে মতবিনিময় করেন।

‎

‎এছাড়া স্থানীয় হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবৈচিত্র্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

‎অনুষ্ঠানে প্রাণবৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য ৩ জন ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবুজ যোদ্ধা হিসেবে আটুলিয়ার রবীন্দ্রনাথ মন্ডল, বটবৃক্ষ প্রেমিক হিসেবে পদ্মপুকুরের তেজেন্দ্রনাথ মৃধা ও রমজাননগরের টাইগার গণি এই সম্মাননা অর্জন করেন। আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষায় কাজ করা মানুষদের উৎসাহিত করতেই এ সম্মাননা দেওয়া হয়েছে।

‎

‎আয়োজকরা আরও জানান, স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক উদ্যোগকে শক্তিশালী করাই এ আয়োজনের মূল লক্ষ্য।




‎

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৭ মিনিট আগে