যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট - ২০২৬। এ উপলক্ষে শুক্রবার রাতে জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকায় ক্যাফে অরেঞ্জ চাইনিজ রেস্টুরেন্টে চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন করা হয়।

জয়পুরহাট চ্যাম্পিয়নস লিগ কমিটির আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির ) জেলা কমিটির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে  বক্তব্য দেন, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এমএ ওহাব, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার, জেলা ক্রীড়া  সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, বিএনপি নেতা আলী হাসান মুক্তা, আখতারুজ্জামান বাবু, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, ক্রীড়া সংগঠক সুব্বা সহ অন্যান্যরা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলিম, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ, নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা কমিটির সভাপতি নুর - ই আলম, মানবাধিকার সংগঠক এডভোকেট আরাফাত হোসেন মনু, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান লিটন ও জাহিদুল ইসলাম জাহিদ, ক্রীড়া প্রেমি ও সুধীজন সহ চ্যাম্পিয়ন ট্রফি অংশগ্রহণকারী ৮ টি ক্রিকেট দলের খেলোয়াররা।  

জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি - ২০২৬ আসছে ঈদুল আযহার পরের দিন জয়পুরহাট শহরের তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে শুভ উদ্বোধন করা হবে।

জয়পুরহাট চ্যাম্পিয়নস লিগ কমিটির আয়োজনে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দুই দিনের খেলায় অংশগ্রহণ করবেন, জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল এমএ মডেল মাদ্রাসা, ভাদসা স্কুল, কেজি স্কুল, তেঘর স্কুল, খনজনপুর উচ্চ বিদ্যালয়, মাত্রাই উচ্চ বিদ্যালয়, মীরগ্রাম স্কুল।

এ খেলায় চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা প্রাইসমানি দেওয়া হবে বলে জানান আয়োজকরা। 

Tag
আরও খবর