যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

হবিগনজের ধুলিয়াখালে ওমেগা ফিডস ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি।

হবিগনজের ধুলিয়াখালে ওমেগা ফিডস ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি।

হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল এলাকায় অবস্থিত ওমেগা ফিডস ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা কোম্পানিটির নাইট গার্ড আব্দুল খালেককে (৫০) কুপিয়ে ক্ষত বিক্ষত করে বিদ্যুতের সাব স্টেশনের একটি ট্রান্সফর্মারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নাইটগার্ড আব্দুল খালেককে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। 


পরে আশঙ্কা জনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত নাইট গার্ড আব্দুল খালেক ধুলিয়াখাল গ্রামের মৃত ইছহাক মিয়ার পুত্র। বিজিবি অফিসের প্রায় ১ কিলোমিটারের মধ্যে এরকম ডাকাতির ঘটনায় আতংক পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।


আহত নাইটগার্ড আব্দুল খালেক জানান, শনিবার দিবাগত ভোর রাতে ২০/২৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল ফ্যাক্টরীর প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রধারী ডাকাতরা তাকে বেধড়ক মারপিট করে ফ্যাক্টরী চত্ত¡রে থাকা বিদ্যুতের সাব স্টেশনের একটি ট্রান্সফর্মার খুলে নিয়ে যায়।


ট্রান্সফর্মারটি তারা চেইন কপার দিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। তিনি চোখের সামনে ট্রান্সফর্মার নিয়ে যেতে দেখলেও ডাকাতদের মারপিটে গুরুতর আহত হয়ে পড়ায় বাঁধা দিতে পারেননি। ডাকাতরা চলে যাবার পর ফ্যাক্টরী এলাকার এক ব্যক্তি বিষয়টি মোবাইল ফোনে ডাকাতির বিষয়টি কোম্পানীর ডাইরেক্টর (অপারেশন) মহিব উদ্দিন আহমেদ সোহেলকে জানালে তিনি ঘটনাস্থলে ছুটে যান। অপরদিকে স্থানীয় লোকজন এগিয়ে এসে কোম্পানীর পাহারাদার আব্দুল খালেককে উদ্ধার করে। 


কোম্পানীর ডাইরেক্টর (অপারেশন) মহিব উদ্দিন আহমেদ সোহেল জানান, লন্ডন, কানাডা ও আমেরিকায় বসবাসরত হবিগঞ্জের ৭ সমমনা প্রবাসীরা মিলে এই কোম্পানীটি চালু করেন। ডাকাতরা যে ট্রান্সফর্মারটি নিয়ে গেছে এটির মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানান তিনি।


এদিকে ওমেগা ফিড ফ্যাক্টরীতে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর থানার (ওসি) গোলাম মর্তুজাসহ ব্যাকস নেতৃবৃন্দ। ব্যাকস সভাপতি মোঃ শামছুল হুদা ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সিসি টিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে দ্রুত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Tag
আরও খবর