পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আবু বক্কর ও কাফি লাখাইয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। পীরগাছা উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ চালুর দাবিতে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্কফোর্সের সক্ষমতা বৃদ্ধিতে কারিতাস সীডসের প্রশিক্ষণ ডরমেটরের দুটি আইপিএস ব্যাটারি গোপনে বিক্রি করলেন এলজিইডি প্রকৌশলী সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, পরে এডিপির উপকরণ বিতরণ বিক্ষোভে উত্তাল ভারত, দিল্লি অভিমুখে শত শত কৃষক ‎সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষায় ‘প্রজন্ম সোপান’ প্রকল্পের উদ্বোধন কালীগঞ্জে মাদকের বড় চালান জব্দ ঝিনাইগাতীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক, জুয়া ও অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি রুবেলের দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঔষধি উদ্ভিদ ডাটাবেজ নির্মাণে পবিপ্রবি শিক্ষার্থীর অবদান সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচদিন ঢাকাসহ সাত বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস কুলিয়ারচরে ইউএনওর মানবিক উদ্যোগে ভাঙনের মুখে থাকা সংসার শান্তির পথে শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন তা’মীরুল মিল্লাত থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্তদের সংবর্ধনা প্রদান দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়ন হবে, হাবিবুর রহমানকে প্রধানমন্ত্রীর আশ্বাস আশাশুনিতে ২ লক্ষ ৫০ টাকার বিশেষ অনুদানের চেক বিতরন

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি






জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন করা হলেও এবিষয়ে পৌর বিএনপি কোনো কর্মসূচি নেয়নি। এনিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পৌর বিএনপির নেতা-কর্মীরা। 


শনিবার (৩০ মে) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়। 


অন্যদিকে, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের

শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিসুজ্জামান গামা এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি তোলেছেন বেশকিছু নেতা-কর্মী। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় ওই দাবি করেন। 


তবে অভিযুক্ত নেতাদের দাবি, দলের প্রতিষ্ঠাতার শাহাদাতবার্ষিকী পালন না করার বিষয়টি সত্য নয়। 




পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ভাটি ভিডিও বার্তায় বলেন, 'কোনো এক অজানা কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির পক্ষে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়নি। 

দলের প্রতিষ্ঠাতার শাহাদাতবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ দিনে পৌর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক কেন কর্মসূচি দেননি। এবিষয়ে জেলার শাখার নেতৃবৃন্দের প্রতি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি করছি।'




পৌর বিএনপির সহসভাপতি বেলাল হোসাইন ভিডিও বার্তায় বলেন, পৌর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন করার বিষয়ে আমি কোন তথ্য পাইনি। মূলত শাহাদাতবার্ষিকী পালন করা হয়নি। এর জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এটার যেন সঠিক ব্যবস্থা নেওয়া হয়।'



পৌর ছাত্রদলের সদস্যসচিব ও পৌর বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আহমেদ সায়েম বলেন, 'দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকী পালন না করার বিষয়টি দুঃখজনক। পৌর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক কেন এরকম করেছেন, সেটাও বলতে পারছি না। এবিষয়ে দলীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি।'


বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিসুজ্জামান গামার সঙ্গে যোগাযোগ করতে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়। 


বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার আজকের পত্রিকাকে বলেন, 'অযথা অভিযোগ তোলা হচ্ছে। কী কারণে অভিযোগ তোল হচ্ছে, সেটাও বোধগম্য হচ্ছে না। গতকাল রাতে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা  জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছি।' 


উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ফোনে তিনি বলেন, 'পৌর বিএনপির উদ্যোগে শাহাদাতবার্ষকী পালন করা হয়নি। এবিষয়ে আমার বলার কিছু নেই। তবে জেলার নেতৃবৃন্দ বিষয়টি খতিয়ে দেখতে পারেন।'


Tag
আরও খবর