বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন

লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২।

লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। লাখাই উপজেলায় চলন্ত ট্রলার থেকে নদীতে ফেলে দেওয়ার ৩৭ ঘণ্টা পর নিখোঁজ মো. ফখরুদ্দিনের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ মে) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার ভলাকান্দি সেতু সংলগ্ন ‘মরা গাং’ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফখরুদ্দিন বুল্লা ইউনিয়নের ভরপুর্নী নোয়াহাটি গ্রামের বাসিন্দা ছিলেন। এলাকায় তিনি মানসিক ভারসাম্যহীন হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় জড়িত অভিযোগে ২ ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে বুল্লা বাজার থেকে সুজাতপুরগামী একটি যাত্রীবাহী ট্রলারে যাচ্ছিলেন ফখরুদ্দিন। ট্রলারটি ভরপুর্নী গ্রামের কাছে পৌঁছালে ফখরুদ্দিন ওই ট্রলারের যাত্রী ঝর্না চৌধুরী নামের এক নারীর কাছে টাকা চেয়ে তাকে জড়িয়ে ধরেন। এ সময় ঝর্না চিৎকার করলে তার স্বামী রাসেল মিয়া ও অপর যাত্রী বোরহান মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ফখরুদ্দিনকে চলন্ত ট্রলার থেকে টেনে মরা গাং নদীতে ফেলে দেন। মুহূর্তের মধ্যেই তিনি পানির নিচে তলিয়ে যান। এ ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত রাসেল ও বোরহানকে আটকে রাখেন। খবর পেয়ে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক রাসেল মিয়া মোড়াকরি গ্রামের ফারুক মিয়ার ছেলে এবং বোরহান মিয়া বুল্লা বাজারের মৃত আমানুল্লাহর ছেলে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে
Tag
আরও খবর