তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে সমশুন্নাহার (বৃদ্ধা) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল প্রায় ৬টার দিকে সাতকানিয়া উপজেলার ঢেমশা বোর্ড অফিস সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সমশুন্নাহার সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম ছিটুয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারতেন না।

স্বজনদের ভাষ্যমতে, সমশুন্নাহার তার মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। মেয়ের শ্বশুরবাড়িটি রেলস্টেশনের কাছাকাছি হওয়ায় তিনি প্রায়ই ওই পথে যাতায়াত করতেন। বুধবার সকালে রেললাইনের পাশে হাঁটার সময় একটি ট্রেন এসে পড়লে তিনি দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, স্টেশনসংলগ্ন জনবহুল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। তাদের দাবি, রেললাইন এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা ও তদারকি বাড়ানো হলে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।





Tag
আরও খবর