ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩।

লাখাইয়ে বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। লাখাইয়ে স্থানীয় বুল্লাবাজার এ কলমিশাক নিয়ে বসাকে কেন্দ্র করে বাকবিতন্ডার জেরে সৃষ্ট সংঘর্ষে ৩জন গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ কলমিশাক নিয়ে বসাকে কেন্দ্র করে উপজেলার বুল্লা ইউনিয়ন এর পূর্ব বুল্লা গ্রামের জাহাঙ্গীর মিয়ার পুত্র ঝুম্মন মিয়ার সঙ্গে একই গ্রামের জফু মিয়ার পুত্র করিম মিয়ার বাকবিতন্ডায় লিপ্ত হয়ে মৃদু সংঘর্ষের ঘটনা ঘটে এবং স্থানীয়দের মধ্যস্ততায় তা মিমাংসা হলেও পরবর্তীতে বৃহস্পতিবার (৪ জুন) দুপুর বেলা করিম মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বাজারের উল্লেখিত স্থানে অবস্থান রত প্রতিপক্ষের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এতে আবদুল খালেক এর পুত্র আলমগীর মিয়া (৩৫), আহাদ মিয়ার পুত্র আব্দুর রহমান (৩০) ও আবদুল বারিক এর পুত্র আব্দুল আজিজ (৪০) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে গুরুতর আহত আলমগীর মিয়ার অবস্থা অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এদিকে সংবাদ পেয়ে থানা পুলিশ এর এসআই জিয়াউর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ এর সাথে আলাপকালে জানান ঘটনাস্থলে অবস্থান করছি এবং বিস্তারিত অবগত হয়েছি।অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে আবারও কোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে উভয় পক্ষ কে সতর্ক করা হয়েছে ।
Tag
আরও খবর