সাতক্ষীরায় র্যাবের যৌথ অভিযানে একটি এনজিওর গ্রাহকদের সঞ্চয় ও ক্ষুদ্র ঋণের আট লাখাধিক টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রতারক চক্রের মূলহোতা মাহবুবার রহমানকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ জুন ২০২৬) র্যাব-৬ ও র্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেফতারকৃত মাহবুবার রহমান (৩৬) সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর (ভাডুখালী) গ্রামের বাসিন্দা এবং মোঃ আলী মোড়লের ছেলে। তিনি ঝিনাইদহ সদর থানায় দায়ের করা একটি নিয়মিত প্রতারণা মামলার প্রধান এজাহারভুক্ত আসামি।
র্যাব জানায়, মামলার বাদী ও গ্রেফতারকৃত মাহবুবার রহমানসহ অন্যান্য অভিযুক্তরা ‘ডিএফইডি’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন। গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে তারা প্রতিষ্ঠানটির ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা সংগ্রহের উদ্দেশ্যে মাঠে বের হন। কিন্তু দিনের কার্যক্রম শেষে তারা অফিসে ফিরে না আসায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের খোঁজ শুরু করে।
পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, মাহবুবার রহমান ও তার সহযোগীরা এনজিওর ৮৮ জন ক্ষুদ্র ঋণগ্রহীতার কাছ থেকে আদায়কৃত মোট ৮ লাখ ৬২ হাজার ২৬ টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হলে অভিযুক্তরা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন।
র্যাবের গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে সাতক্ষীরা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৮ এর স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান এবং র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
১ ঘন্টা ৪২ মিনিট আগে
২ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ ঘন্টা ১ মিনিট আগে