‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী

“প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়।


শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় গৌরীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল এর মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচী, ঝিনাইগাতী উপজেলা। সহযোগিতায় ছিল স্টমী ফাউন্ডেশন, বাংলাদেশ এবং গৌরীপুর ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এফডিপি সদস্য, সংলাপ সদস্য এবং টিভেট পার্টিসিপেন্টসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক হারুন অর রশিদ দুদু, সিবিও-এর সভাপতি লতা নকরেক এবং কারিতাসের মাঠ সহায়ক প্রাণ চিরান।


আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পরে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে একটি নাটক প্রদর্শন করা হয়।


অনুষ্ঠানের সমাপনী পর্বে পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১০০ জন অংশগ্রহণকারীর মাঝে আমড়া ও লটকন গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।

Tag
আরও খবর